কথাসাহিত্যিক ইচক দুয়েন্দে আর নেই! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই সেদিনই রাজশাহী লিটারারি ফেস্টিভ্যালে তাঁর সঙ্গে দেখা হলো, প্রথমবার। লেখার ভেতরে অদ্ভুত উদ্বেগ, অস্বস্তি ও দার্শনিক অন্ধকার বুনে দেয়া অল্পভাষী, শান্ত একজন মানুষ। তখন কি আর জানতাম—এটাই শেষ দেখা!
অথচ তাঁর লেখার সাথে পরিচয় সেই কত বছর আগে! তিনি আমাকে বই পাঠিয়েছিলেন৷ সে নিয়ে আলোচনা, কত কী!
একদা ‘পেঁচা’ নামে লিটলম্যাগ সম্পাদনা করতেন৷ লিখতেন শামসুল কবীর নামে। প্রকাশিত বইপত্র: কচিসমগ্র, টিয়াদুর, লালঘর, কলকাতা ভ্রমন্তিকা, We are not lovers, তিনটি খরগোশ ও একটি দুষ্ট পিঁপড়ে৷
বাঙলা সাহিত্যে এমন লেখক আছেন, যাঁরা বইয়ের সংখ্যা দিয়ে নয়, নিজস্ব জগত নির্মাণের ক্ষমতা দিয়ে আলাদা হয়ে থাকেন। ইচক দুয়েন্দে তাঁদেরই একজন।
তাঁর ফিকশনগুলোতে চরিত্রের বিচিত্র নাম, তাদের আতঙ্ক, আকাঙ্ক্ষা— সব মিলিয়ে তাঁর লেখা বাঙলা কথাসাহিত্যে এ এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকবে।
বাঙলা সাহিত্য নিঃসন্দেহে একজন স্বতন্ত্র কণ্ঠ হারালো। তাঁর জন্য গভীর শ্রদ্ধা ও শোক।
বিদায়, ইচক দুয়েন্দে।
বিদায়, ইচক দুয়েন্দে
সাম্য রাইয়ান
সাম্য রাইয়ান




তাঁর প্রতি অতল শ্রদ্ধা
উত্তরমুছুন