.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

এক বুজুর্গ, ইচক দুয়েন্দে • আহমেদ নকীব

এক বুজুর্গ, ইচক দুয়েন্দে  আহমেদ নকীব
আত্মার একটা অংশ চলে গেলো, ঠিক এমনটাই ভাবি কচি ভাইকে নিয়ে। বিশেষ ক’রে প্রকাশনা নিয়ে ওনার সাথে কতো রকমের যে কথা চলতো, দিনের পর দিন। ‘চাঁদের ক্যামেরা’ পাঠানোর পর কবিতাগুলো পড়ে তাঁর আন্তরিক পাঠপ্রতিক্রিয়া জানালেন। বইটিতে তাঁর প্রতি কৃতজ্ঞতার কথা উল্লেখ আছে। আমাদের সময়ের এক নক্ষত্রের পতন। পতন নয়, উনি জ্বলজ্বলে তারা হয়েই জ্বলছেন, আমাদের হৃদয়ের আকাশে।

একবার এভাবেই বলেছিলাম, দেখেন কচি ভাই, আমাদের এখানে দু’ধরনের সাহিত্যিক আছে, এক স্বল্প জানা, আরেক জ্ঞানী। কচি ভাই জ্ঞানী। নিরলস জ্ঞানী।  ওনার সাথে কথা বলতে আনন্দ পেতাম। মনটা ভরে উঠতো। একটা উজ্জীবনী শক্তি কাজ করতো। অনেক বড়ো ক্ষতি হয়ে গেলো। কচি ভাই, আপনার জন্য ভালোবাসা। প্রেম না হ’তে হ’তেই আপনি চলে গেলেন!


শামসুল কবীর থেকে হয়ে গেলেন ইচক দুয়েন্দে। ডাক নাম কচি। তাকে উল্টিয়ে করলেন ইচক। আর দুয়েন্দে’র ভাবার্থ তো আমরা কমবেশি জানি। 

কচি ভাইয়ের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় ৩৮ বছর আগে। বন্ধুরা মিলে পেঁচা পত্রিকা বের করতেন।  পেঁচা নামে প্রকাশনাটি তাঁরই হাতে গড়া।

উনি এবং ওনার কাছের বন্ধুরা যে আড্ডাটা পিজি’র পেছনে দিতেন, ওখানে কচি ভাইয়ের সাথে আমার বসা হয় নি কখনো। ক্ষীণভাবে মনে পড়ে সেই যে উদাত্ত গলায় গান ধরতেন, তা কি শুনেছিলাম? তাও আবছাভাবে মনে পড়ছে। তবে অনেক বছর পরে যখন বন্ধুরা কয়েকজন মিলে মালিবাগের একটা ভাড়া বাসায় থাকতেন সেখানে এক সকালে আমাদের গ্রীনরোড-এর বাসা থেকে শাহেদ শাফায়েত-এর সাথে রিক্সাযোগে হাজির হই। সেই সময়টায় উনি ব্রাকের প্রকাশনা সংস্থায় কাজ করতেন। কিংবা ব্রাকের কাজ চুকিয়ে ততদিনে নিজেকে ঘরবন্দী করে ফেলেছেন? 

তবে ‘সখাবাবা’ গল্পটি প্রকাশিত হওয়ার পরই শামসুল কবীর ওরফে ইচক দুয়েন্দের বাংলা কথাসাহিত্যে একটা স্বতন্ত্র অবস্থান তৈরি হয়। আমার মনে আছে আমাদের প্রিয় কথা সাহিত্যিক সেলিম মোরশেদ, সেলিম ভাই একদিন নাইজি ভাবির হাতে আমার কাছে বুকলেট আকৃতির একটা বই পাঠালেন নাম ‘সখাবাবা’, লেখক শামসুল কবীর। বইটি একটি মাত্র গল্প দিয়ে প্রকাশিত হওয়ার কারণে ক্ষীণকায় ছিলো। যতদূর মনে পড়ছে, প্রচ্ছদটি এক কালারের ছিলো, কালো। বড় করে ‘সখাবাবা’ শিরোনামটি লেখা। আর ইনারে যে কাগজ ব্যবহার করা হয়েছে প্রচ্ছদের কাগজও এক-ই ছিলো। 

৯৪ কি ৯৫ সালের পর ওনার সাথে আর দেখা হয় নি। শুনলাম তার নিজ শহর রাজশাহীতে স্থায়ী ভাবে চলে গেছেন। হঠাৎ দু’একবার, প্রায় বিশ বছর পর যখন ঢাকায় বই মেলায় এলেন তখন দেখা হয়েছিলো। সেই সুস্বাস্থের অধিকারী কচি তখন ডাইবেটিসের প্রকোপে একদম ক্ষীণ স্বাস্থের মানুষ হয়ে গেলেন। বয়স হয়ে যাওয়ার পরও কিছু কিছু মানুষের চেহারায় যেরকম শিশুর মুখের আদল ও ছাপ থেকে যায় কচি ভাইয়ের মুখমন্ডল জুড়ে সেরকম একটা ছাপ সবসময়ই লেগে থাকতো। আর কথা বলার ধরনটা তাঁর গল্পের সিনট্যাক্স-এর মতোই ছোট ছোট!

তবে ছোট গল্প আর উপন্যাস লেখার পাশাপাশি কচি ভাই যে কবিতা লিখেন সেটা অনেক পরে জানলাম, যখন শিরদাঁড়া’র জন্য লেখা চাইতে গিয়ে উনি কবিতা ছাপাতে দিলেন। 

কবিতার যে ধারাকে আমরা ননসেন্স বলে থাকি, আবার ফেয়ারি টেইলস ঘরাণার, অনেকটা সেই ধারার-ই কবিতা এটি। শিরদাঁড়ার ফেব্রুয়ারি ২০১১, সংখ্যা ৯, বর্ষ ১১ সংখ্যাটিতে শামসুল কবীর ওরফে ইচক দুয়েন্দের নিভিয়া অরিন্দুয়েলাকে কবিতাটি ছাপা হয়েছিলো। আমরা যারা ইচক দুয়েন্দেকে কথাসাহিত্যিক হিসেবে জানি তার কবি সত্তাটি অনেকটা অগোচরেই থেকে গেছে।


ইচক দুয়েন্দে (১৯৬০ - ২০২৬)
নিভিয়া অরিন্দুয়েলাকে নিবেদিত কবিতাগুচ্ছ

     অর্থাৎ
তুমি সত্যিই সুন্দর
তুমি সত্যিই মধুর
     তুমি চিকতম
     তুমি কিচি মিচ
চিংচা চাহরা ডকা। 

স্বপ্নে তার দুটি পিনোকিও পুতুল
    হয়ে যায় আস্ত জ্যান্ত শিশু
    হাবুডুবু চৌবাচ্চায়
    কেঁচামেঁচি চেচাঁমেচি
যেতে চায় ইস্কুলে হাম্বুগম্বু পড়া
    জেগে উঠে স্বপ্নতন্বি মাতা
    কী এক আনন্দে দিশেহারা।

একট ছেলে গাছপালা পুষত
অন্ধকারে ঘুরত
দুষ্টুমি করত, ইন্দামিন্দা
তারপর সে চলে যায়
অন্যরাও 

আর নিভিয়াও একটু 
একটু দুঃখ
ছেলেটা তো বন্ধু হতে পারত
তার আগেই 
আহা চলে গেল। 

ছেলেটি ছিল লম্বা
চোখে মুখে তার মাদকতা
একটা ছোট্ট মেয়ে পড়ে গেল তার প্রেমে
আর উঠতেই পারে না
তখন একটা পন্টু* যাচ্ছিল সেই পথ দিয়ে
সেই ছোট মেয়েটিকে দিল জলের ছিটে
     মেয়েটি চোখ পিট পিট করে তাকাল
সেই দেখে পন্টু বলে, ‘ওমা আমি তো
     এর প্রেমে পড়ে গেলাম, এখন কী হবে।’
ছোট্ট মেয়েটি বলল, ‘তাতে কী।’

সেই না দেখে লম্বা ছেলেটি ভাবল,
    ‘ওমা এদের তো প্রেম হয়ে গেল।’

*গোবেচারা সুন্দর 

তার চোখে অকরুণ দৃষ্টি
     কেউ নেই তার
না, মা       না, বাবা
না, ভাই     না, বোন
      ওরা চুরি করে এনেছিলো তাকে
না, স্বামী নেই             ছিলও না
না, ছেলে      না, মেয়ে
     চোররা তাকে বিক্রি করতে পারেনি
বাড়ি ছিল রংপুরে 
                 বয়স বছর পঞ্চাশ
                 থাকে গোরস্থানে
হাতে একটা উদ্ভিদ তার, কেন?
     সে মাথায় দেবে ঠাণ্ডা
     করার জন্য।

 এক বুজুর্গ, ইচক দুয়েন্দে 
আহমেদ নকীব


মন্তব্য

নাম

অনুবাদ,38,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,1,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,13,উৎপলকুমার বসু,26,ঋত্বিক-ঘটক,4,কবিতা,343,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,16,কার্ল মার্ক্স,1,গল্প,78,ছড়া,1,জার্নাল,4,জীবনী,6,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,21,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,170,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,2,বিবৃতি,1,বিশেষ,24,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,42,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,18,সাক্ষাৎকার,23,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,14,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: এক বুজুর্গ, ইচক দুয়েন্দে • আহমেদ নকীব
এক বুজুর্গ, ইচক দুয়েন্দে • আহমেদ নকীব
‘সখাবাবা’ গল্পটি প্রকাশিত হওয়ার পরই শামসুল কবীর ওরফে ইচক দুয়েন্দের বাংলা কথাসাহিত্যে একটা স্বতন্ত্র অবস্থান তৈরি হয়। আমার মনে আছে আমাদের প্রিয় কথা সাহ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioljRXX6gFTrivD3xcSW5rbrlGGFu4R8nSrxjsbAg-5J7ZhzvijQOlvlLkfkWWsq3kHM7zn5m7GXUrAKaN3MlU85tN0nKPf0uBwMApPuHt32mDu2uEoYDlwMoEoLhargKeQ5iN-9IU-Tqte8dw0j23QkFs-MUsPhUngzemyBtH6hCTHWFuydIenh7NCjY/s16000/%E0%A6%87%E0%A6%9A%E0%A6%95%20%E0%A6%A6%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A6%B0%20%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioljRXX6gFTrivD3xcSW5rbrlGGFu4R8nSrxjsbAg-5J7ZhzvijQOlvlLkfkWWsq3kHM7zn5m7GXUrAKaN3MlU85tN0nKPf0uBwMApPuHt32mDu2uEoYDlwMoEoLhargKeQ5iN-9IU-Tqte8dw0j23QkFs-MUsPhUngzemyBtH6hCTHWFuydIenh7NCjY/s72-c/%E0%A6%87%E0%A6%9A%E0%A6%95%20%E0%A6%A6%E0%A7%81%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%20%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A6%B0%20%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/05/ichok-duende-ahmed-nakib.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/05/ichok-duende-ahmed-nakib.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy