বিশ শতকের অন্যতম আলোচিত ও প্রভাবশালী কবি অ্যালেন গিন্সবার্গের জন্মশতবর্ষ উপলক্ষে বিন্দু প্রকাশ করতে যাচ্ছে বিশেষ সংখ্যা।
এই সংখ্যায় আমরা স্বাগত জানাই মৌলিক ও চিন্তাশীল লেখা ও অনুবাদকর্ম। গিন্সবার্গকে ঘিরে নতুন পাঠ, নতুন প্রশ্ন এবং নতুন ব্যাখ্যার সন্ধানই আমাদের লক্ষ্য। তাঁর কবিতা, জীবন, রাজনীতি, বিট আন্দোলন, প্রতিবাদী চেতনা, আধ্যাত্মিক অনুসন্ধান, যৌনতা, যুদ্ধবিরোধী অবস্থান, বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্ক কিংবা তাঁর সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে লেখা পাঠাতে পারেন।
আমরা আহ্বান জানাচ্ছি:
- প্রবন্ধ-নিবন্ধ
- অ্যালেন গিন্সবার্গের সাক্ষাৎকার
- গিন্সবার্গের কবিতা, গদ্য, চিঠি, ডায়েরি বা সাক্ষাৎকারের বাঙলা অনুবাদ (প্রয়োজনীয় সূত্র ও মূল প্রকাশনার তথ্যসহ)
- গিন্সবার্গকে নিয়ে লেখা গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা সাক্ষাৎকারের বাঙলা অনুবাদ (প্রয়োজনীয় সূত্রসহ)
- স্মৃতিকথা বা পাঠ-অভিজ্ঞতা
- গিন্সবার্গের বই পর্যালোচনা
- শব্দসংখ্যা নির্ধারিত নয়
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে লেখা পাঠালে আমাদের কাজের সুবিধে হবে।
E-mail: bindumag2006@gmail.com
প্রতিবাদ, স্বাধীনতা, ভাষার ভাঙচুর এবং নতুন কাব্যিক সম্ভাবনার দীর্ঘ যাত্রার নাম অ্যালেন গিন্সবার্গ। জন্মশতবর্ষে সেই যাত্রাকে নতুন করে পাঠ করতে চাই আমরা।
আপনার লেখায় সমৃদ্ধ হোক বিন্দুর বিশেষ আয়োজন।
লেখা আহ্বান • বিশেষ সংখ্যা
অ্যালেন গিন্সবার্গ জন্মশতবর্ষ
অ্যালেন গিন্সবার্গ জন্মশতবর্ষ




মন্তব্য