ব্রুকলিন কলেজ ব্রেন
ডেভিড শাপিরো ও জন অ্যাশবেরির জন্য
তুমি আগে পরতে ঢোঙারি ও নীল ওয়ার্কশার্ট, স্নিকার্স বা কাপড়ের জুতো,
একা একা সাবওয়েতে চড়তে,
তরুণ ও মার্জিত প্রকৃতির অঘোষিত অবৈধ সন্তান,
ব্রুকলিনে চুপিচুপি মিষ্টতা ছড়াতে।
এখন টুইড জ্যাকেট ও বাবার টাই বুকে, স্যামন-গোলাপি সুতি শার্ট ও সুইডিশ বুকব্যাগ—
তুমি অর্ধেক টাকমাথা, পক্ষাঘাতগ্রস্ত ঠোঁট ও নিচের চোখের পাতা অনবরত জল ঝরায়,
ফিরে এসেছ কলেজে।
বিদায় প্রফেসর গিন্সবার্গ, আগামী সপ্তাহে ফ্রন্ট অফিস থেকে তোমার পরিচয়পত্র নিও—
যাতে স্টুডেন্ট ইউনিয়নের দরজায় কালো গার্ড তোমাকে রাস্তায় ফেলে অপমান না করে ক্লাসে যেতে পারো।
নমস্কার প্রফেসর গিন্সবার্গ, একটু কফি নাও, কিছু ছাত্র পড়াও
মঙ্গলবার ও বৃহস্পতিবারে অফিস আওয়ার নাও,
আগে থেকে এক জোড়া সাবওয়ে টোকেন নাও, ইংরেজি বিভাগে একটা বক্স নাও,
টাইপরাইটারের পেছনে মিস সিলভিয়া ব্লিটজারের একটু চেহারা দেখে নাও—
কিছু কবিতা নাও, হয়তো সেগুলো খুব খারাপও নয়,
বার্ড রুমে বোধিচিত্ত নিয়ে ওয়ার্কশপ করে ভালো সময় কাটাও।
যুদ্ধজাহাজের নিউজরিল
আমি চায়ে মাতাল হয়ে ছিলাম আমার ফো’ক’স্লে;
অগ্রভাগের হ্যাচের কাছে,
শুনছিলাম নক্ষত্রের কথপোকথন
কমিপেজিদের কল্পনা করছিলাম—
ময়লা মেঘের ভেতর ডানা ঝাপটে ঘুরপাক খাচ্ছে তারা,
অ্যাক-অ্যাক বিস্ফোরণে আগুন জ্বলে উঠছে,
জাহাজের অগ্রভাগ ছিন্ন হয়ে যাচ্ছে বিশাল এক গহ্বরে—
যেন এক জ্বলন্ত পদ্ম।
আমরা ফেলে দিয়েছিলাম নাইট্রোগ্লিসারিনের তেলের কৌটা
ঢেউয়ে দুলতে থাকা অক্টোপাসদের মাঝে—
নিস্তেজ শব্দ, সমুদ্রীয় বজ্রের গর্জন,
যক্ষ্মাগ্রস্ত মেশিনগানারির কাশি।
পোড়ার ধোঁয়া উঠছে হোল্ডে, ইথারের কৌটার মাঝে,
দূরের যুদ্ধজাহাজগুলোর গর্জন—
তিমির মতো সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে তারা,
মরতে থাকা পিঁপড়েদের ঘেরাওয়ে,
চিৎকার, ক্যাপ্টেন পাগল হয়ে গেছে।
হঠাৎ এক স্বর্ণালোক ছড়িয়ে পড়ল সমুদ্রের ওপর
আর ক্রমেই বাড়তে লাগল—
সেই দীপ্তি আকাশকে গ্রাস করল।
এক মৃত্যুশীতল ভারী ভাব নেমে এল আমার দেহে,
চোখ তুলতেই পারছিলাম না প্রায়,
আর জাহাজটা আলোয় মোড়া হয়ে গেল—
যেন অতিরিক্ত এক্সপোজড এক আলোকচিত্র,
মস্তিষ্কের ভিতরে মিলিয়ে যাচ্ছে।
নিউ ইয়র্ক, ১৯৫৯
সূত্র: ALLEN GINSBERG COLLECTED POEMS 1947-1997
দুইটি কবিতা
▮ মূল: অ্যালেন গিন্সবার্গ
▮ অনুবাদ: আনজুম কাইফ অন্তি
▮ মূল: অ্যালেন গিন্সবার্গ
▮ অনুবাদ: আনজুম কাইফ অন্তি




প্রগতিশীল লেখকের লেখা, কবিতা পড়তে চাই আরও।
উত্তরমুছুন