২০২৬ সালের ২৯ ডিসেম্বর জার্মান ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি ও ঔপন্যাসিক রাইনার মারিয়া রিলকের প্রয়াণের একশ বছর পূর্ণ হবে। এই উপলক্ষ্যে রিলকের জীবন, সাহিত্য, দর্শন ও শিল্পভাবনার নানা দিক নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে বিন্দু।
এই সংখ্যার জন্য নিম্নলিখিত বিষয়ে লেখা আহ্বান করা হচ্ছে:
১. রিলকের জীবন, সময় ও সাহিত্যিক হয়ে ওঠা।
২. তাঁর কবিতা, উপন্যাস, চিঠিপত্র ও গদ্যসাহিত্যের পাঠ ও বিশ্লেষণ।
৩. রিলকের কাব্যদর্শন, নন্দনতত্ত্ব ও শিল্পভাবনা।
৪. প্রেম, নিঃসঙ্গতা, মৃত্যু, ঈশ্বর, অস্তিত্ব ও মানবজীবন বিষয়ে তাঁর চিন্তাভাবনা।
৫. আধুনিক কবিতা ও বিশ্বসাহিত্যে রিলকের প্রভাব ও উত্তরাধিকার।
৬. রিলকের কবিতা ও গদ্যের বাঙলা অনুবাদ।
৭. রিলকের জীবন ও সাহিত্য নিয়ে সাক্ষাৎকার ও পাঠ-অভিজ্ঞতা।
৮. তাঁর সাহিত্যকর্মের বইপত্র, পাণ্ডুলিপি, চিঠিপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত।
মৌলিক প্রবন্ধ, গবেষণাধর্মী আলোচনা, সমালোচনা, অনুবাদ ও অন্যান্য প্রাসঙ্গিক লেখা পাঠাতে পারেন আগ্রহী লেখক, গবেষক, অনুবাদক ও পাঠকেরা।
দ্রষ্টব্য ১: অনূদিত লেখার ক্ষেত্রে মূল রচনা ও প্রকাশিত উৎসের তথ্য উল্লেখ করতে হবে।
দ্রষ্টব্য ২: এআই দ্বারা রচিত বা অনূদিত লেখা নিজের নামে পাঠাবেন না।
রিলকে সংখ্যার লেখা আহ্বান
▮ প্রয়াণশতবার্ষিকীতে রাইনার মারিয়া রিলকে
▮ প্রয়াণশতবার্ষিকীতে রাইনার মারিয়া রিলকে




মন্তব্য