
সেক্সটয়
রাত জাগা সবুজ বাতির প্রজ্জ্বলনে—
তোমাকে সেক্সটয় মনে হয়!
কথাবহুল প্রেমকে মনে হয়—
দূর গ্রহ থেকে ভেসে আসা সংকেত
এসব ছাপিয়ে, আমাদের ছিলো—
শাপলার বিল ভরা হেমন্তের রোদ।
থাকতে পারতো— তোমার চোখে তরতাজা চুমু,
পাশাপাশি বসে থাকা নীরবতার অঃনিশেষ অনুবাদ
আমাদের ছিলো হৃদয় ভরা ফড়িঙের ছোটাছুটি
হঠাৎ মাছের ঝাঁকের কাঁপিয়ে দেয়া জল!
থাকতো না— বাড়ি ফেরার তাড়া!
আমাদের নিঃশ্বাসের সমান গতিতে
ঘন হয়ে আসতো রাত্রি!
প্রাক্তন মুখ
এমনকি একদিন হয়তো নিভে যাবে
উপচে পড়া স্তনের ক্রোধ!
পুরাতন কথারা মিলিয়ে দূর হবে
আরো কথাদের প্রতিধ্বনির ভিড়ে
ভেঙে পড়া ধ্বংস্তুপের নিচে
একদিন মুছে যেতে পারে গোপন প্রণয়
প্রশ্বাস থেকে নিঃশ্বাসের দূরত্বে
বেদনাও তখন হেসে উঠতে পারে ঠাট্টারসে!
মৃত্যুর সমান মানুষের প্রেমে
কখনো সখনো অকস্মাৎ ভেসে ওঠে—
প্রাক্তন কোনো কোনো মুখ!
দুটি কবিতা
তানজিন তামান্না
তানজিন তামান্না



মন্তব্য