এক
বাবা ক্যামেরাবন্দি করতে চেয়েছে ধানক্ষেত
মা ভাতের ভাষা বুঝতে চেয়েছে
দৌড়াচ্ছে ভাত
রক্তে উচ্চচাপ। মাইগ্রেশন
এবার ইলিশ ভর্তি নৌকা ডুবে গেল নদীতে
ফ্যান ভাতের পারস্পারিক সম্পর্ক যেমনই হোক
সত্যি বলতে আমার আজকাল খুব খিদে পায়
দুই
ভাতের গপ্পো লিখতে লিখতে
একদিন কবিতা লিখতে ভুলে গেলাম
ধানক্ষেতের পিঠে কবিতা। ভাত
ভীষণ কান্নায়
ভাতকে বিয়ে করব ঠিক করে ফেলি
তারপর মঞ্চ। ভাত
বাঘ। মাংস। ভাত
ঘুমের ভেতর আমরা ক্রমাগত হরিণ
নখ সংক্রান্ত সিঁড়ি বেয়ে দেখি
ভাতেরও নিজস্ব আয়না আছে
ভাতের গপ্পো
পাপড়ি গুহ নিয়োগী
পাপড়ি গুহ নিয়োগী




মন্তব্য