.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা • সব্যসাচী মজুমদার

লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা • সব্যসাচী মজুমদার
Forgive me 
You have my soul 
But I have your money
সমাজ গড়ে তোলার পর থেকে সমাজের শক্তি যখন কেন্দ্রীভূত হতে শুরু করল পুঁজিকে নিউক্লিয়াস করে, সমান্তরাল শক্তিও সমানভাবে বিকশিত হতে শুরু করে। মজার কথা, সেই সমান্তরাল শক্তিকে, নিজের বিকল্প শক্তিকেও কিছুটা পর্যন্ত নির্ভরতা দিল পুঁজিই। পুঁজি চাইল তার অধীনস্থ হোক চিন্তাহীন মানুষের দল। তারা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হোক। অপিচ পুঁজিই চাইল চিন্তা তৈরি হোক। এমন চিন্তা যা সমান্তরাল ভাবে ভাবতে পারে। ক্ষমতা দখলের রাজনীতি এবং বিকল্পধারা নির্মাণ — দুইই পুঁজির দান। অদ্ভুতভাবে, এটাও ঠিক যে পুঁজির কেন্দ্রীয় শক্তি ব্যতিত প্রান্তিক শক্তিও নিজের মতো করে চিন্তা করতে চেয়েছিল। অর্থাৎ এটাই বলতে চাইছি, রাষ্ট্রের বা প্রতিষ্ঠিত ক্ষমতার স্পষ্ট দুটি উৎস বা উপাদান থাকে। একটি সমান্তরাল ধারা তৈরি হয় পুঁজিকেন্দ্রের বিক্ষুব্ধ অংশ থেকে। আরেকটা তৈরি হয় প্রান্তিক অবস্থান থেকে। যে অবস্থা পুঁজির বিকাশের সঙ্গে জড়িত অথচ পুঁজি ব্যবহারে যার অধিকার নেই। 

হেনরি চার্লস বুকোস্কি প্রথম পর্যায়ের অন্তর্ভূক্ত ছিলেন বলেই মনে হয়। এলেন গিন্সবার্গের মতনই বিক্ষুব্ধ। আমেরিকান অর্থনীতি যখন তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে, যখন আন্তর্জাতিক রাজনীতির পরিসরে তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার দুর্জয় সাহস যখন বিশেষ কারওর নেই গিন্সবার্গের মতনই তার অর্থাৎ পুঁজির সারভাইভাল নীতির চাপে প্রান্তিক হয়ে ওঠা মানুষের ভাষা হয়ে উঠলেন বুকোস্কি। লুম্পেন জীবনের শৌর্য ও প্রজ্ঞার প্রতীক যেন।

এই ' লুম্পেন ' শব্দটি একটি ব্যাখ্যা চাইছে সম্ভবত। আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও 'লুম্পেন' বলতে এমন একটি জনগোষ্ঠীকে মনে করা হয়, যারা উদ্বৃত্ত ও অশ্লীল। এরা পুঁজি নির্মাণের টুল হতে পারে কিন্তু ক্ষমতায় আসীন হতে পারে না। একটি রুচি অবক্ষয়ের উদাহরণ হিসেবেই লুম্পেনরা পরিচিত হন। কারা লুম্পেন ? পুঁজির প্রান্তজীবী বললে কি খুব ভ্রম হয় ? অর্থাৎ যারা পুঁজির ভেতরেই কোণঠাসা, নাগরিক উচ্ছিষ্ট সঙস্কৃতির ধারক। এখন এই 'উচ্ছিষ্ট' শব্দের পরবর্তী বিবর্তনকে আমরা মনে রাখিনি। ভাবিনি লুম্পেনরাও ভাবতে পারেন এবং নিজস্ব সংস্কৃতির বৃত্ত গড়ে তাকে গভীরতা দিতেও সক্ষম। সঙ বা কবিগান'কে যাপন করেও আমরা ইতিহাস থেকে শিক্ষা নিইনি। নিইনি বলেই এখনও লুম্পেন হিসেবে অপর মানুষকে শ্লেষ বিদ্ধ করি আমরা। প্রান্তজীবী মানুষগুলিকে অবজ্ঞায় ধূসর করে দিতে চাই। কিন্তু, এই লুম্পেন সঙস্কৃতির সক্ষমতা ও শৌর্যকে কিছুটা চিনিয়ে ছিলেন কতদিন আগে উৎপল দত্ত ! মেথর মথুর কাপ্তেন বাবুর গায়ে খানিকটা নোংরা ছিটিয়ে লুম্পেন সংস্কৃতির সক্ষমতা সম্পর্কে আন্দাজ দিয়েছিলেন। পরবর্তী সময়ে কি লুম্পেন সঙস্কৃতির বিপুল শক্তির তাৎপর্য আমাদের বোঝাননি নবারুণ ভট্টাচার্য ! 'কাঙাল মালসাট' কি আমাদের সেই শিক্ষা দেয়নি ! দিয়েছিল, তবুও এ কথা আমরা অস্বীকার করতে পারছি না যে, তারপরও আমাদের মধ্যবিত্ত রুচি ও অবস্থান লুম্পেন সঙস্কৃতির সঙ্গে আত্মীয়তা বোধ করতে অক্ষম হয়েছে।

ইউরোপীয় দেশগুলোতে একটি বিষয় আমরা লক্ষ করতে পারি যে, প্রতিষ্ঠান প্ররোচিত স্বর যেমন আগ্রাসন করছে, তেমনই একই সঙ্গে সমান্তরাল স্বরও মানুষের মনকে আচ্ছন্ন করছে, প্রভাবিত করছে। একটি সম্মিলিত আত্মসমালোচনা ও আত্মপীড়নের দায় থেকে জন্ম নেয় এই সব সমান্তরাল স্বর বলেই অনুমিত হয়। বুকোস্কি যে স্বরের ভাষাকে, উচ্চারণকে, ছন্দকে, রীতিকে এমন পর্যায়ে পৌঁছে দিতে চেয়েছেন, যে পর্যায় ধ্রুপদী সাহিত্যের সমান্তরাল হয়ে উঠতে পারে,
from my bed
I watch
3 birds
on a telephone
wire.
one flies
off.
then
another.
one is left,
then
it too
is gone.
my typewriter is
tombstone
still.
and I am
reduced to bird
watching.
just thought I'd
let you
know,
fucker. (Count)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের আমেরিকা ধীরে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার চূড়ান্তে উঠতে শুরু করে। এবং এই সময়টি অত্যন্ত স্বাভাবিক ভাবেই একটি অর্থনৈতিক বৃত্ত থেকে আরেকটি অর্থনৈতিক বৃত্তে প্রবেশ করছে। ভারি শিল্প তখনও গোটা পৃথিবীতে দখল বজায় রেখেছে, কিন্তু, পাশাপাশি মাথা চাড়া দিচ্ছে সাইবার পৃথিবী। এই সময়ে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে জন্ম দিয়েছিল একধরনের তাগিদ। চিন্তাহীন উত্তেজনার আয়োজন করা হচ্ছিল। মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল অপ্রাসঙ্গিক কার্নিভালকে। একধরনের 'ফাঁপা মানুষ' তৈরি হচ্ছিল বৈকি। এই সময়ের আমেরিকার ল্যান্ডস্কেপকে রুক্ষ আর অমার্জিতভাবে আক্রমণ করার প্রয়োজন বোধ করলেন বুকোস্কি। শ্লেষ, বিদ্রুপ ও আত্মসমালোচনার শানানো ভাষা হয়ে উঠল হাতিয়ার,
he came to the door one night wet thin beaten and
terrorized
a white cross-eyed tailless cat
I took him in and fed him and he stayed
grew to trust me until a friend drove up the driveway
and ran him over
I took what was left to a vet who said,"not much
chance…give him these pills…his backbone
is crushed, but is was crushed before and somehow
mended, if he lives he'll never walk, look at
these x-rays, he's been shot, look here, the pellets
are still there…also, he once had a tail, somebody
cut it off… (The History Of One Tough Motherfucker)

কেবল 'ডার্টি রিয়েলিজম'-এর তকমায় বুকোস্কির কবিতাকে বোঝা সম্ভব নয় বোধহয়। অনেক সমালোচক ভেবেছেন বুকোস্কির রচনা ডার্টি রিয়ালিজমকে ব্যখ্যা করে। কিন্তু,এই তকমাটির প্রতি আমাদের দুটি প্রশ্ন ধাবিত হয়। রিয়ালিটিই কি ডার্টি ? যদি হয়, তবে এতো, এই কবিতা তো রিয়ালিজমের হার্ডকোর রূপ। তার ওপর রোমান্টিক আবরণ পরানো নেই। ঢেকে রাখার ছদ্মবেশ নেই। আর নাকি রিয়ালিজমের ডার্টিনেসকে তুলে ধরছে এই কবিতা? যদি দ্বিতীয় ব্যাখ্যাটি চিন্তার কেন্দ্র সূত্র হয়, তবে এভাবে কি আমরা দেখতে পারি না, যে, আসলে সর্বোচ্চ পাশবতাকে ( মানুষকে একটি পশু হিসেবেই দেখতে চাইছি) আক্রমণ করেছে আরেকটি পাশবতা। যে পাশবতা চায় পারস্পরিকতার মাধ্যমে নিরাপদ জীবন। যে আকাঙ্ক্ষায় হাত বাড়িয়েছে আরেকটি গোষ্ঠী। তারাও পাশব এবং পারস্পরিক হতে চায়, কিন্তু নির্দিষ্ট গণ্ডিতে। তাদের গণ্ডি ধীরে বিস্তারিত হয়ে যখন অন্য গোষ্ঠীকে মুছে দিতে চায়, এই গণ্ডি ভাঙার যে উন্মোচন, যে তীব্রকে প্রয়োজন, বুকোস্কি লিখেছেন সেইসব উপাদানের ভাষ্যে,
people are not good to each other.
people are not good to each other.
people are not good to each other.

I suppose they never will be.
I don't ask them to be.

but sometimes I think about
it.

the beads will swing
the clouds will cloud
and the killer will behead the child
like taking a bite out of an ice cream cone.

too much
too little

too fat
too thin
or nobody

more haters than lovers. (The crunch)

দ্য ক্রাঞ্চ কবিতার একটি প্রবাহে এ কথাগুলো লিখে বুকোস্কি বস্তুত আমাদের প্রাতিষ্ঠানিক সভ্যতার হাড় পাঁজরকে তুলে ধরার চেষ্টা করেন। এর ভেতরে কার্নিভালের রিলিফ নেই, নেই ম্যাজিক কিংবা মেটেরিয়াজিমের অবকাশ। নিরন্তর প্রত্যাঘাত করে গেছেন বুকোস্কি শ্লেষে ও নির্দয় করুণায়।

 বেলজিয়াম টিভির একটি সাক্ষাৎকারে; এখন ইউ টিউবে গোটা তথ্যচিত্রটাই পাওয়া যায়; সঞ্চালককে জানাচ্ছেন বুকোস্কি যে তাঁর জীবনের শ্রেষ্ঠ সাহিত্যের শিক্ষক তাঁর বাবা। ছয় বছর বয়স থেকে এগার বছর বয়স পর্যন্ত বিমান কারণে সপ্তাহে তিনবার কাঁটাওয়ালা বেল্ট দিয়ে মারতেন। অদ্ভুত এই অভিজ্ঞতা নিঃসন্দেহে, বুকোস্কির নিজের স্বীকারোক্তিতেই পাওয়া যায়, তাঁকে নির্মম, আবরণহীন করে তুলেছিল। আমাদের মনে পড়ছে যুবরাজ সিংয়ের অভিজ্ঞতা, আমাদের মনে পড়ছে প্রেমাংকুর আতর্থীর কথা। আমরা এও অনুভব করতে পারছি যে একটি স্যাডিস্ট আক্রমণ বুকোস্কিকে সাহায্য করেছিল আবরণ খুলতে খুলতে অস্তিত্বের একেবারে নিটোল রূপটাকে তুলে ধরতে। অন্তত বিষয়ের প্রতি কোনওরকম আনুগত্যহীন হতে সাহায্য করেছিল। আর এই স্যাডিস্ট অথচ প্রখর, উচ্চকিত অথচ পিনদ্ধ দৃষ্টিকে প্রকাশ করতে বুকোস্কি বেছে নিলেন একটি সমান্তরাল ভাষাকে। যে ভাষার মধ্যে অনায়াসে প্রবেশাধিকার পায় mother fucker, asshole, shit, hore, fucker ইত্যাদি লুম্পেন উপভাষাজ শব্দগুলি। একটি সমান্তরাল সঙস্কৃতি হাতিয়ার হয়ে উঠল। 

CHINASKI SUCKS! CHINASKI'S A PRICK!"
 I heard the other
 voice.
   "you fellows been drinking?"
 I asked.
   "so what?" he answered. "you drink."
   "that's true…"
  "CHINASKI'S AN ASSHOLE!"
   then
 the editor of the magazine gave me the
 address and I copied it down on the back
 of an envelope.
   "send us some poems now…"
   "I'll see what I can do…"
  "CHINASKI WRITES SHIT!" ( A following)
কিংবা, 
and he took up the knife
and unhooked his belt
and tore away the cloth before her
and cut off his balls.

and carried them in his hands
like apricots
and flushed them down the
toilet bowl
and she kept screaming
as the room became red

O GOD O GOD 
WHAT HAVE YOU DONE (fredom)

' ফ্রিডম' কবিতাটি যেভাবে গঠিত হচ্ছে, আমাদের মনে পড়ছে পাসোলিনির Salò কিংবা 120 Days of Sodom সিনেমাটির কথা। রেফারেন্সটি একারণেই ব্যবহার করতে ইচ্ছে করল, যে পাসোলিনি বা ঔপন্যাসিক
Marquis de sade স্যাডিজমের চূড়ান্ত রূপটির ধ্বংস প্রবণতাকে চিহ্নিত করেই যেখানে বিরাম নিয়েছেন, বুকোস্কি সেখান থেকেই শুরু করে স্যাডিজমকে অস্ত্রে পরিণত করেন। যে অস্ত্র ধ্রুপদীর সমান্তরাল এবং প্রবলভাবে কাব্যিক,

"I am drinking tonight in Spangler's Bar
and I remember the cows
I once painted in Art class
and they looked good
they looked better than anything
in here. I am drinking in Spangler's Bar
wondering which to love and which
to hate, but the rules are gone:
I love and hate only
myself-
they stand outside me
like an orange dropped from the table
and rolling away; it's what I've got to
decide:
kill myself or
love myself?
which is the treason?
where's the information
coming from?" (Cows in art class)

আমাদের এই পর্যন্ত পড়তে পড়তে বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি নবারুণ ভট্টাচার্যের কথা মনে পড়ছে না কি ! হ্যাঁ এ কথা অস্বীকার করছি না যে নবারুণ ভট্টাচার্য ব্যবহার করেছেন প্রধানত বাখতিনের কার্নিভাল থিওরির সূত্র কিন্তু যে সমান্তরাল কালচারের প্রতিবিপ্লবকে তুলে ধরার চেষ্টা করেছেন, তার উপাদান হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে সেই লুম্পেন কালচার এবং তার সমান্তরাল ভাষা প্রবণতা। এবং নবারুণের কবিতার ওপর বুকোস্কির প্রবল প্রভাব বলে সরলীকরণের চেষ্টা করছি না, কিন্তু, গিন্সবার্গ কিংবা বুকোস্কি যে ধারার হাতিয়ারকে ব্যবহার করেছেন, যে বিকল্পের শৌর্যকে ফুটিয়ে তুলেছেন, তার ভঙ্গিমা আমরা অনেকটাই খুঁজে পাই নবারুণ ভট্টাচার্যের কবিতায় বলেই অনুমিত হয়। হাংরি জেনারেশনের কবিতার সঙ্গে বা কিংবা পরবর্তী সময়ের মলয় রায়চৌধুরীর কবিতার সঙ্গে সাযুজ্য কিছু কিছু আমরা পেতেই পারি। একে প্রভাব বা অনুসরণ বলতে রাজি নই। কেননা, গোটা পৃথিবীর লুম্পেন বিপ্লব এক স্বরে কথা বলেছে এবং বলতে চেয়েছে। প্রতিষ্ঠিত সঙস্কৃতির অন্ধ প্রবহমানতাকে আক্রমণ করেছে অসংগঠিত সঙস্কৃতির শ্লেষের মাধ্যমে। বিকল্প ক্ষমতার কথা মানুষ যখনই ভেবেছে, রিয়ালিটির এই তথাকথিত 'ডার্টিনেস' তার সঙ্গী হয়েছে। নিকারোর পাররার এন্টি পোয়েট্রিও একই ভঙ্গিমাকে স্পর্শ করেছে কখনও কখনও। 

তবে, এ কথাও আমরা অস্বীকার করতে পারি না, বুকোস্কি কেবল এক মাত্রিক আক্রমণে নিমগ্ন হননি। বরং জীবনের বহুমাত্রা ও স্তরকে সঙ্গে নিয়েই এক বিচিত্র ও রঙিন প্রত্যাঘাতের প্রবণতা নির্মাণ করেছেন,

when God created love he didn't help most
when God created dogs He didn't help dogs
when God created plants that was average
when God created hate we had a standard utility
when God created me He created me
when God created the monkey He was asleep
when He created the giraffe He was drunk
when He created narcotics He was high
and when He created suicide He was low

when He created you lying in bed
He knew what He was doing
He was drunk and He was high
and He created the mountains and the sea and fire at the same time

He made some mistakes
but when He created you lying in bed
He came all over His Blessed Universe (yes yes)

এই সময় ধীরে লিবারেলিজমের প্রবণতা থেকে ডেটাইজমের প্রবণতায় প্রবেশ করছে। প্রত্যেকটি ক্রান্তিকালের স্বভাব অনুযায়ী বিপন্ন হয়েছে প্রলেতারিয়েত এবং লুম্পেন। পরিস্থিতির এই অভূতপূর্ব অবস্থায়, যেখানে মানুষের সমান্তরালে দাঁড়িয়ে আছে একটি এলিয়েন শক্তি এ আই , লুম্পেন এবং প্রলেতারিয়েত তার প্রতিরোধ কিভাবে গড়ে তুলবে — এ চিন্তার অন্যতম উপাদান হয়ে উঠছেন ও উঠবেন হেনরি চার্লস বুকোস্কি — অনুমানটি খুব অসঙ্গত নয় বলেই মনে হয়।

লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা
সব্যসাচী মজুমদার

মন্তব্য

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,62,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,ঋত্বিক-ঘটক,4,কবিতা,348,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,16,কার্ল মার্ক্স,1,গল্প,84,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,4,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,22,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,189,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,45,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,25,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা • সব্যসাচী মজুমদার
লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা • সব্যসাচী মজুমদার
চার্লস বুকাওস্কি প্রসঙ্গে সব্যসাচী মজুমদারের প্রবন্ধ লুম্পেনের শৌর্য : চার্লস বুকোস্কির কবিতা। বিন্দু লিটল ম্যাগাজিনের চার্লস বুকাওস্কি সংখ্যা।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibH0lnN2meLFxv4wjqSSXtRCc0jmem-CK5jUr8Lx0RfRX0KVX09LUrLMIYCQrqEZr1u_dVKuNsfPmpzdlqmpR89KviLAtbNr8PtYg6kLsOHhTQ_XdIdGqIhrqBjOYFWT3PSRWm7F9a8f-9qWGErrD_jznGjXa0ITHN8JcWVCcopMr01cgQSJg0L-vkOHk/s16000/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%20%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibH0lnN2meLFxv4wjqSSXtRCc0jmem-CK5jUr8Lx0RfRX0KVX09LUrLMIYCQrqEZr1u_dVKuNsfPmpzdlqmpR89KviLAtbNr8PtYg6kLsOHhTQ_XdIdGqIhrqBjOYFWT3PSRWm7F9a8f-9qWGErrD_jznGjXa0ITHN8JcWVCcopMr01cgQSJg0L-vkOHk/s72-c/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%20%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-by-sabyasachi-majumder.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-by-sabyasachi-majumder.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy