এই কবি
মূল কবিতা: this poet
এই কবি, যে কিনা ২/৩ দিন যাবত মদ গিলে মাতাল হয়ে ছিল, সে গিয়ে মঞ্চে উঠে শ্রোতাদের দিকে তাকিয়ে ভাবলো, তার জানা আছে, সে এই ঘটনাই ঘটাবে। সেইখানে মঞ্চের উপরে ১টা অতিকায় পিয়ানো রাখা ছিল, সে মঞ্চে উঠেই পিয়ানোর ঢাকনাটা তুলে তার মাঝে বমি করে দিল। তারপর ঢাকনাটা লাগিয়ে সে নিজের কবিতা আবৃত্তি করলো।
পিয়ানো থেকে তন্ত্রীগুলো তাদের খুলে ফেলতে হয়েছিল। তারপর ভিতরটা ভালো করে ধুয়ে সাফ করে আবার তন্ত্রীগুলো পিয়ানোতে লাগানো হয়েছিল।
আমি বুঝতে পারি, তারা কেন আর কোনোদিন সেই কবিকে কবিতা পাঠের আয়োজনে আমন্ত্রণ জানায়নি। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যে কথাটা প্রচার করেছিল, তা খুবই অন্যায়। তারা বলেছিল, সে এমনই একজন কবি, যে কিনা অতিকায় পিয়ানোতে বমি করতে খুব ভালোবাসে।
তার কবিতা পাঠের দক্ষতা সম্পর্কে কোনোদিন তারা টু শব্দও বলেনি। আমি এই কবিকে খুব ভালোভাবে চিনি; আমরা যেমন সে-ও ঠিক তেমনি ১জন কবি; টাকার বিনিময়ে যেকোনো জায়গায় বমি করতে সে সদা প্রস্তুত।
আমি
মূল কবিতা: me
কীভাবে প্রেম করতে হয়,
মেয়েরা তা জানে না
সে বলেছিল আমায়।
প্রেম কীভাবে করতে হয় তা তুমি জানো।
কিন্তু মেয়েরা কেবল চুষতে জানে,
আমি তো একটা মেয়ে
তাই আমি জানি।
হা হা করে আমি হেসে ছিলাম।
সুসানের সাথে ব্রেকাপ হয়েছে বলে দুঃখ করো না
কারণ সে হয়তো এখন অন্য কারোটা চুষে দেবে।
আমাদের বেশ অনেকক্ষণ আলাপ হলো
তারপর আমি বিদায় নিয়ে
একটু উদ্বিগ্ন হয়ে হাগতে গেলাম
আর বেশ অনেকখানি হাগলাম
এতেই আমার চিন্তার উদ্রেক হলো,
বেশ, আমি তো এখনও দিব্যি বেঁচে আছি
এখনও আমি শরীরের ভিতর থেকে নোংরা আবর্জনা
বের করে দিতে পারছি।
এমনকি কবিতাও লিখতে পারছি।
আর যতক্ষণ পর্যন্ত এই স্বাভাবিক ঘটনাগুলা চলবে
ততক্ষণ আমি
সকল বেইমানি
একাকিত্ব
নখের গোড়া থেকে চামড়া উঠার মতন বেদনা
জনতার হাততালি
আর খবরের কাগজে বাণিজ্য পাতার অর্থনীতিকে
বরদাস্ত করতে সক্ষম।
এই ভাবনাকে আগলে রেখেই
শৌচকর্ম সেরে
আমি উঠে দাঁড়ালাম
তারপর উদ্দীপ্ত হয়ে ভাবলাম:
এটা সর্বৈব সত্য:
আমি ভালোবাসতে জানি।
তারপর প্যান্টটা পরে আমি অন্য ঘরে চলে গেলাম।
‘লাভ ইজ দ্যা ডগ ফ্রম হেল’ কবিতার বই থেকে দুইটি কবিতার (this poet, me) অনুবাদ।
দুইটি কবিতা
চার্লস বুকাওস্কি
অনুবাদ: অসীম নন্দন
চার্লস বুকাওস্কি
অনুবাদ: অসীম নন্দন




মন্তব্য