কবিতার গা থেকে
ফালতু চর্বি ঝেড়ে ফেলি।
যা কিছু রক্ত, যা কিছু মাংস
হারামি আমার পারসনাল ক্যাশ,
শব্দে শব্দে বেজে ওঠুক
সেইসব শয়তানি।
সঙ্গী বস বুকোস্কি
০১টা নীলপাখির কাকলির তোড়ে
আকাশের নীলও ফিকে হয়ে আসে,
সঙ্গমকালে মনে হতে থাকে
ঠান্ডা মানুষের বডি
কেমন গরম গার্বেজ!
আমরা মূলত কফের কারবারি
কিন্তু বাধ্য হয়ে করে থাকি ফুলের ফেরি,
শান্তির ললিত চোদা খাই
আবার যুদ্ধের দামামা বাজাই।
আমার ভেতরের রাক্ষসরাক্ষসী ঘুমিয়ে আছে
আন্ডারওয়্যার ও প্যান্টির সুশীল ষড়যন্ত্রে;
সদর দরোজায় তোপ দাগো কমরেড
শিশ্ন ও যোনির উত্থানে ভেঙে যাক ব্যারিকেড।
আর যারা রাখতে চায় কবিতার শুদ্ধতা
তারা দলে দলে খাক পাছামারা।
বুকোস্কি বুকোস্কি,
আমরা তো দেখেছি
মেঘের ইতরামি
বাতাসের বদমাশি
শুকনা নদী
বনের ভেকবাজি।
দেখা
দেখা
দেখার ক্লান্তি
হায়, কবে চলে গেছে
চোখের ভার্জিনিটি
তারও আগে গেছে
রুহের কুমারিতা।
জীবন মানে জীর্ণ জিন্দাবাদ
কবিতা পরাজিত প্রতিভা
হুঁশিয়ার সাবধান
বুড়া নাওয়ের পাল
বুকোস্কি নওজোয়ান।
কোথায় আছে কবিতার সোর্স
নাকি সবই ইন্টারকোর্স?
কনফশনাল কুত্তার ঘেউভাষা থেকে
কতদূরে অন্ধকার ইজ্জত ফেলে জ্বলে
ন্যাংটা নক্ষত্রের দল!
কয়টা পরি ওড়ে যায়
তার পিছে ভূতেরা ধায়-
এমন দৃশ্যটারে ঝুলিয়ে রেখে
তোমার জোয়ানকিরে
আমি বুড়া আঙুল দেখাই
নিজের বীর্যের ঘনত্বে আস্থা রাখুন মশাই
না হয়ে যাবে কোথায় কবিতা-সেমাই!
জনাব বুকোস্কি খুঁজছেন
কোথায় গেলেন শ্রীযুক্ত বুকোস্কি
শ্রীযুক্ত বুকোস্কি খুঁজছেন
কোথায় গেলেন মিস্টার বুকোস্কি?
প্লিজ পারডন মি।
আমার ডার্টি ডায়েরি
এই মাইয়া,
তুমি দেখবে কি?
মহাবিশ্ব ও মহাশূন্য
আমি সেই পবিত্রপতিত
জাহান্নামের জোনাকি,
সাগরে আমার কবর
পাহাড়ে লেখা এপিটাফ।
চিল করো, ফাক করো
গান করো, স্নান করো
তারপর মরো কিংবা বাঁচো
ঘামের গন্ধে নাক পেতে শুনো
০১টা নীলপাখি
আকাশ তেড়েফুঁড়ে
ওঠছে সুদূরে
আমার অদূরে।
ফ্রম বুকোস্কি
টু বুকোস্কি
বুকের বেহায়া ডাকবাক্স
আত্মসাৎ করে কার চিঠি
সে কি তুমি
অথবা আমি?
আমাদের ধ্রুপদি জোচ্চুরি
বিস্ট এন্ড বিউটি
বিয়ারে চুবিয়ে খাও পাউরুটি
ডার্লিং ডার্লিং
তোমার গায়েও কি পড়েছে আমার বমি?
গাজা মরে যায় ভুখায়
এখনও কারা টিপটপ কবিতা মারায়!
ঝরঝর, অবলোকিতেশ্বর
লেট দেয়ার বি বুলশিট
লেট দেয়ার বি লাইট
ধূলাবালির রাগিণী
আমারে একাকী পেয়ে
ঠাপাচ্ছি আমি।
এ জগত খালি খালি এক
আচোদা পৃথিবী
তোমার নিপুণ নর্দমার পিছে পিছে আসছি
আমি ও বুকোস্কি
চেরি আহা চেরি
মাস্টারবেট মেলানকলি।
যা যত কবিতামুকুর
পাপের কুসুম
কনডমের ফ্লেভারে, ইন্টিমেট-কালে
কোনও এক বাগানের কথা মনে আসে।
যেখানে শ্রান্ত ও প্রফুল্ল বসে থাকি
দৌড়াই
শেষ হয়ে যাই
ধন্যবাদ অনন্তের রাহু ও রোশনাই।
ওরে ওরে ওরে
গোধূলি ভেসে যাচ্ছে
আমাদের পিউবিক হেয়ারের স্রোতে।
কবিতা, কল্পনালতা
ক্ষুধাপেটে সামনে রাখা
হুইস্কিভেজা পাস্তা।
মৃত্যু আমার মিতা
জীবনে লোভ রাখি না
কিসিং
সাকিং
ডেটিং উইথ ডেথ
কবিতার কোমল ক্লাস অথবা জটিল ম্যাথ;
আমরা আর মামুরা
সমকালীন বাংলা কবিতা।
ক্ষমো হে নান্দনিক ধ্বজভঙ্গ,
আদিম-উদাম নিশ্বাসের স্তন থেকে
চাইলে শুষে নিতে পারো
পচাগলা-মেদো মুশায়রা,
তোমার ভেতরের বুকোস্কি বস্তা বস্তা।
এক পেগ বুকোস্কি
পিয়াস মজিদ
পিয়াস মজিদ




মন্তব্য