একটি কাল্পনিক কবিতা
ঝর্ণায় আমি তোমাকে দেখেছি তুমি ছোট্ট নীল হাতে আঁচলা তুলে পান করছো। না, তোমার হাত ছোট নয় আঙুলগুলো ছোট। আর সেই ঝর্ণাটি ফ্রান্সে যেখানে তুমি শেষ চিঠিটি লিখেছিলে এবং আমার উত্তরের পরে তোমাকে কিছু বলতে শুনিনি।
তুমি উন্মাদনার কবিতা লিখতে ফেরেস্তাদের ও ঈশ্বর নিয়ে। সর্বোপরি, তুমি শিল্পীদের জানতে যাদের বেশিরভাগই ছিলো তোমার প্রেমিক। আমি লিখতাম, সব ঠিক আছে। এগিয়ে যাও এবং তাদের সাথে থাকো। আমি হিংসা করিনি কারণ আমরা কখনো সাক্ষাৎ করিনি।
নিউ অরল্যান্ডে আমরা কাছাকাছি ছিলাম। দ্বিখণ্ডিত রাস্তায় আমরা পরস্পরকে দেখিনি ছুঁয়ে। তাই তুমি প্রখ্যাত ব্যক্তির সাথে চলে গেলে এবং প্রখ্যাতনামা লিখলে। তাই তুমি বুঝতে পারলে যে বিখ্যাতরা শুধুমাত্র নিজেদের খ্যাতি নিয়ে আগ্রহী তাদের বিছানায় সুন্দরী তরুণীদের নিয়ে নয় যে সে তাকে খ্যাতি দেবে। সকালে ঘুম ভেঙে বড় অক্ষরে ফেরেস্তাদের ও ঈশ্বরের কবিতা লিখবে।
আমরা জানি, ঈশ্বর মৃত। আমাদের বলেছে তারা। কিন্তু তোমাকে জানতে চেয়ে আমি নিশ্চিত নই। হয়তো এটাই ক্যাপিটালিজম। তুমিই সবচেয়ে সেরা মহিলা কবি এবং এটাই আমি প্রকাশক ও সম্পাদকদের বলেছি, "তাকে প্রকাশিত করুন, সে উন্মাদিনী কিন্তু সে জাদুকরী। তাঁর বল্কলে কোনো মিথ্যা নেই।" আমি তোমাকে ভালোবেসেছি যেমনকরে একজন মানব ভালোবাসে মানবীকে কিন্তু স্পর্শ করেনা, শুধু লিখতে থাকে, ছোটছোট স্থিরচিত্র রাখে।
আমি তোমাকে আরো ভালোবাসতাম যদি ছোট্ট ঘরে বসে সিগারেটে রোলিং করে এবং ওয়াশরুমে তোমার জলপতনের শব্দ শুনে। কিন্তু এমনটা হয়নি। তাই তোমার চিঠিগুলো হলো অপ্রসন্ন।
তোমার প্রেমিক তোমাকে ধোঁকা দিয়েছে। বোকা, আমি উত্তর দিয়েছি, সব প্রেমিকই ধোঁকা দেয়। কথা বিফলে গেছে। তুমি বলেছো তোমার কান্নার বেঞ্চ আছে সেতুর পাশে এবং সেতুটি নদীর উপরে এবং তুমি বেঞ্চের উপরে বসো প্রতিরাতে এবং সেই প্রেমিকদের জন্য কাঁদো যারা তোমাকে দুঃখ দিয়ে ভুলে গিয়েছে।
আমি প্রতিউত্তর দিয়েছি কিন্তু তোমার কোনো সাড়া পাইনি। তোমার আত্মহত্যার তিনচার মাস পরে তোমার এক বন্ধু আমাকে জানিয়েছিলো। যদি আমি তোমার সাক্ষাৎ পেতাম তাহলে আমি তোমার সাথে অন্যায় করতাম অথবা তুমি আমার সাথে। এটাই ভালো ছিলো।
অন্ধকারের মধ্যে বন্ধুরা
আমার মনে পড়ে অনাহারে থাকা
ছোট্ট ঘরে অদ্ভুত শহরে
ছায়ারা নিচে নামে, শাস্ত্রীয় সংগীত শুনে।
আমি তরুণ ছিলাম; এতটাই তরুণ ছিলাম
যে ছুড়ির মতো আঘাত করতো গভীরে।
কারণ লুকিয়ে থাকা ছাড়া
কোনো বিকল্প ছিলো না।
আত্মকরুণা নয় আমার সীমিত সুযোগের হতাশায়: সংযোগ স্থাপনের চেষ্টায়।
পুরোনো সুরকাররা- মোজার্ট, বাখ, বিথোভেন, ব্রাহ্মরাই
একমাত্র আমার সাথে কথা বলতো এবং তারা ছিলো মৃত।
অবশেষে, অনাহারে এবং অত্যাচারিত হয়ে
আমাকে রাস্তায় নেমে যেতে হয়েছিলো
কম বেতনের চাকুরীর একঘেয়ে সাক্ষাৎকারে।
টেবিলের অপর পাশে অদ্ভুত মানুষ দ্বারা
চোখবিহীন মানুষ, মুখবিহীন মানুষ
যারা আমার সময় নিয়েছে
তাদের ভেঙে
প্রস্রাব করি তাদের উপরে
এখন আমি সম্পাদক, পাঠক এবং সমালোচকদের জন্য কাজ করি।
কিন্তু আমি এখনো ঘুরে বেড়াই
এবং মোজার্ট, বাখ, ব্রাহ্মদের সাথে পান করি।
পার্টি করি।
কিছু বন্ধু, কিছু মানুষ
কিছু সময় আমাদের একাকী হবার সক্ষমতা প্রয়োজন
মৃতদের মতো
আমাদের ঘিরে থাকা
দেয়ালগুলিতে ঝাঁকুনির শব্দ।
সমাপ্তি
আমরা গোলাপের মতো যারা
কখনই প্রস্ফুটিত হতে কষ্ট পাইনি
যখন আমাদের পুষ্পিত হওয়া উচিত ছিল।
এবং এটা যেন
অপেক্ষা করতে করতে
সূর্য বিরক্ত হয়ে গেছে!
চার্লস বুকোস্কির কবিতা
অনুবাদ: মেহেদি হাসান তন্ময়
অনুবাদ: মেহেদি হাসান তন্ময়




মন্তব্য