.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

ভীষ্মদেব সূত্রধরের কবিতা

ভীষ্মদেব সূত্রধরের কবিতা

তোমার শহর শরীরে

 
১
অনেক দিন পর আমাদের দেখা হলো বৈকুণ্ঠের শীতে তোমার হাতে আদিম গোলাপ ছিটানো জলতরঙ্গ, নিবিড় যত্নে বনপাংশুল শরীর ঘষে-মেজে রেখেছ, ঠিক আবার পুরোনো ধাঁচের রাঙা বিপন্ন ঠোঁটের দিকভ্রান্ত রেখা। দেখা হলো শহরের বহুতল-লাগোয়া ঝাপসা দিবালোকে, চৌকোনা ধারাল ব্লেডের মতো রোডম্যাপ এখন মুঠোয় রক্ত আনে, বদলে গেছে সম্পূর্ণ তোমার মতো নবোঢ়া-সাজের অসন্দিগ্ধচিত্ত শহর।

২
যেখানে বসেছি আগে, আমাদের প্রিয়তম সাধের আসন, সেখানে ছয় লেনের সড়ক, পাশে ফুটপাতে সারিবদ্ধ বিপণন, বিভিন্ন প্রযোজিত সংস্থা ও রুফটপে নরক। দেখা হলো সত্যি—তবু, না হলেও এই শহর, এই পান্থপথ ডুবে যেত নিশ্ছিদ্র অন্ধকারের শব্দত্তোর জনপদের ভেতর, যেখানে পাখি ছিল নিশ্চিন্ত, বিলের নির্মলতা ও সবুজ ঘাস; সেখানে অট্টালিকার পর বীভৎস দো পেয়ে সন্ত্রাস, সব মিলিত অর্থে খেয়ে নিয়েছে আমাদের চোখ ও মগজ।

৩
অহিচ্ছত্রক গজিয়ে উঠেছে চতুর্দিক সৌষ্ঠব দেহাবরণে; নতমুখে গুচ্ছবদ্ধ ফুল ও পত্রমোচী অম্রাত বৃক্ষদেবী-
অভ্রংলিহ কংক্রিট দালান এবং লোহালক্করে মৃতপ্রায় পথের আলাপন, জ্বলজ্বলে তারাবাতির আলোকে তোমাকে দেখার ছুতোয় শুকনো অর্বুদ পাহাড় দেখি শরীরে, দুর্বিনীত প্রবহমান গন্ধবহে—অলকমেঘ থেকে ঝরে সংযতশীল অরুণিত অশ্রুপ্লাবন।

৪
দেখা হলো তবুও, অযোগবাহ বর্ণের স্বরবিচ্ছেদের সময়, দীর্ঘকালীন অরুন্তুদ উত্তরপদ নক্ষত্রপুঞ্জের গতিপথে, শৈত্য-বরফজমা ভাসমান অর্ণবতরির অলিন্দ-ব্র্যাকেটে, অনেক দিন পর, গত শতাব্দীর বা তার চেয়েও অতীত—হয়তো!
ছিল হাত-পা-মুখ, অস্খলিত সর্বাঙ্গ গোচরে এতটুকু প্রেম। এই শহরেই, এই রকম শীতের বুকে, কুয়াশায় আঙুলে চেপে মরে গেছি রোজ। এখন এই শহর, তুমি যেন পাশাপাশি হাঁটো, অভিন্ন রুক্ষ কপালে—তবুও তো দেখা হলো আজ!


আকাশের হাতে চাঁদ অথবা সমুদ্র


আকাশের একদিন হাত-পা গজাল অকস্মাৎ—
হেঁটে এসে চাঁদ দিয়ে গেল মাটির বুকের কাছে
হলুদ বাতির মতো বৈদ্যুতিক ঝলক দেখি
উলঙ্গ চোখে আমার জ্যোৎস্নাবিধৌত স্নানাগার
সেই হীরককণা জলে শিউলির বাড়িঘর-সমাজ
মৃতগামী বামন নক্ষত্র সমাপনে ভূমিতলে জন্মে
কূলবতী স্রোতধারা, বাড়তি আরও একটা দুপুর।
নাভি বেয়ে বেয়ে গঙ্গাফড়িং উঠে আসে স্তনে
এত করুণ আপন হতে দু-ফোঁটা কষ মুখে আনে—
মধুর মতো অমৃত সুখ এবং সুখের গোছানো শব্দ।
বাতাসের নুলো অঙ্গে জড়ায় নির্বোধ কামিন শ্রেণী
দীর্ঘকায় ঘাসের মায়াভরা মুখ আকাশের গৃহছবি
সময়েরও কাঁথা মুড়িয়ে জ্বর আসে পারদস্তম্ভে
খরগোশ ও কচ্ছপের মিলন দৌড়কালে বিস্ময় আরও
অমাবস্যার ছুটির সন্ধিক্ষণে উখড়ানো মূলরোম জালে
ঘন শ্বাসে উদ্বেগ বাড়ে বাস্তুহারা পাখির এবং শেয়ালের।
বীতশোক আবার বাঁচবে কোনো নিরবচ্ছিন্ন অন্ধকারে
এই চাঁদ আমাদের একান্ত অনুভবের, আকাশেরও—
মাটির উরগদেহ সমুদ্র খোঁজে, যে জানে নোঙর; আকাশগঙ্গায় ভেসে আছে চাঁদ অথবা সমুদ্রজাহাজ!


হাত


এমন করেই শীর্ণ হাত দুটি তাকিয়ে থাকবে চারদিক— মূর্ছিত ফুল বীজ হয়ে জন্মায় আবার তুলতুলে শিশু, সরু গলিটার পরিচয়ে বিস্তৃতভাবে মহাসড়কের স্বীকৃত সন্তান। রিকশা, ভ্যানগাড়ি, যানবাহন সকলেই আজ আকাশচারী। ক্লান্ত অফিসের, প্রেমের বোতাম টিপে টিপে এখন আঙুলের ডগায়, মহাবিশ্বের ঔরসে, কলমের নিবে ফোঁড়া ওঠে টনটনে ব্যথায়। হাত গোটালে পকেট হতে মাংসের গন্ধ আসে— পেঁয়াজ ফুলের আঁটির মতো নরম মাংস। সে রাষ্ট্রের দিকে ধাবিত হয় আহত চোখে মুখাপেক্ষায়, কয়েকটি প্রেমের আবেদন ঘুরে ফিরে দপ্তর থেকে দপ্তরে, অগণিত সিঁড়ি বেয়ে, অতঃপর অবসরের বেতন চেটে চেটে লাল জিহ্বা ক্ষয়ে যায়, ফরমায়েশি নাগরিক বেঁচে থাকে আধমরা সংকীর্ণ জীবন। কিন্তু কতদিন বাঁচিয়ে রাখবে প্রেম, রাষ্ট্র, লাস্যময়ী অন্ধকার! নির্বাক চোখে কোন গ্লানিমুখ ভাসে, তার কাছে আসে হাহাকারের নির্লজ্জ সহানুভূতি ও খণ্ডিত অভিমান। তাই হাত-কাটা জামা পরে বোঝাতে চায় সংক্ষুব্ধ গলগ্রহ হাত— আমার আসলে হাত নেই, চোখে গজায় শুধু নিরক্ষর বকের ঠ্যাং।

তোমার শহর শরীরে ও অন্যান্য কবিতা
▋ ভীষ্মদেব সূত্রধর



মন্তব্য

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু উপন্যাস ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প গিন্সবার্গ চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,71,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,6,কবিতা,357,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,90,গিন্সবার্গ,5,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,10,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,26,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,203,প্রিন্ট সংখ্যা,5,বই,5,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,26,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: ভীষ্মদেব সূত্রধরের কবিতা
ভীষ্মদেব সূত্রধরের কবিতা
ভীষ্মদেব সূত্রধরের কবিতা ‘তোমার শহর শরীরে’, ‘আকাশের হাতে চাঁদ অথবা সমুদ্র’ ও ‘হাত’। নগরায়ণ, প্রেম, প্রকৃতি, রাষ্ট্র ও নাগরিক সংকটের কবিতাভাষ্য।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKFalgJnTsu9gSrYK54KuBqZeofo7ZiBai2u7I1vAjDeJa3PDLvqplQVtKiS7id3ExTcJIevuMRh6TaXTj_f_1IS-Iy_cIMlfnC1EcT-LC3BznuwQPjavuNt1RCcRRf8ReCvfLmLhj_QxNfdTOkGoL7Ure9GfF5kNKbjQAOJ-tMvrd44R6XHkmDLCRGtM/s1600/%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%20%E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E2%80%A2%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKFalgJnTsu9gSrYK54KuBqZeofo7ZiBai2u7I1vAjDeJa3PDLvqplQVtKiS7id3ExTcJIevuMRh6TaXTj_f_1IS-Iy_cIMlfnC1EcT-LC3BznuwQPjavuNt1RCcRRf8ReCvfLmLhj_QxNfdTOkGoL7Ure9GfF5kNKbjQAOJ-tMvrd44R6XHkmDLCRGtM/s72-c/%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%20%E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E2%80%A2%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/10/vismadeb-sutradhar-poems.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/10/vismadeb-sutradhar-poems.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy