.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

অ্যালেন গিন্সবার্গের তিনটি কবিতা • অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়

অ্যালেন গিন্সবার্গের তিনটি কবিতা • অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মফস্বল ও শহর 

দুটি সনেট
জ্যাক কেরুয়াকের পাণ্ডুলিপি পড়ে

ক

এই ছন্দটি লিখতে, আমি থেকেছি পৃথিবীর নরকে 
আছি নিস্তব্ধতায়, প্রজ্জ্বলিত শিখায়
স্বর্গের সাক্ষী আমি অশুভ সময়ে
 প্রোথিতযশা শহরে আমি অপরিচিত
যে শিখায় আমি থাকি তা আমার নয় 
আমার ওটি থাকার কথা নয়। বাতাসের দেবদূতেরা 
আনন্দে ভরিয়ে তোলে আমায়
কবি,ঋষি ও সৎ চরিত্রবানের প্রজ্ঞা
সারারাত কথা বলে আমার সাথে। 
কিন্তু এখানে সমস্ত রাস্তা পুড়ছে, সর্বত্র 
জনতাকে দগ্ধ করছে শহর, যারা উঠে গেছে 
তার বাড়ির উপর। তাদের নরকাগ্নি আর
আমার বেয়ে ওঠা উজ্জ্বল সিঁড়ি একই 
আলোর দিকে তাকাতেই তারা হারিয়ে গেল 

নিউইয়র্ক, বসন্ত, ১৯৪৮ সাল 

খ

তোমার প্রতি ধিক, ম্যানহাট্টন, ধিক তোমায় 
ধিক এই পৃথিবীর সমস্ত শহরের প্রতি 
অনুশোচনা করো,শিকাগোবাসী অনুশোচনা কর; ওহ আমিও!
লস এঞ্জেলস, এখন তোমার ধরন বড্ড বেপরোয়া হয়ে গেছে 
তবুও ঘটবে, আমার মনে হয়, তোমার বিকট ধরন, তাও
যখন পৃথিবী কেঁপে উঠবে,আর সান ফ্রান্সিসকো ধ্বসে পড়বে
ব্যথার শিখায় ডুবে যাবে দেবদূত 
নিউইয়র্ক ঠিক যেন ভয়াবহতার শহর, নরক সদৃশ্য 
আত্মার ভাঙা কবর আর একটা ভাঙা ঘন্টা 
আগুনে আগুন হবে লন্ডন, ধ্বসে পড়বে মস্কো 
প্যারিসের টুকরোগুলো মিশে যাবে 
জ্বলন্ত ঘন্টার যন্ত্রণায় একসাথে 
সমস্ত শহরে তখন ঘন্টা বাজবে বিপুল খ্যাতির 

নিউইয়র্ক, বসন্ত, ১৯৪৮ সাল


বিরত


নিকষ হাওয়া, ক্লিষ্ট রাত 
আমি নির্ঘুম শুয়ে থাকি আর গোঙাই
কারো কিছু যায় আসে না কেউ পাগল হয়ে গেলে 
দুঃখিত হয় সে, খুশি হন ঈশ্বর 
ছায়া হয়ে যায় হাড়।
প্রতিটি ছায়ার নাম আছে 
আমারটার কথা ভাবলে আর্তনাদ করে উঠি
এমন খ্যাতির কথা শুনেছি আমি। 
যা গর্বের নয় কেবল লজ্জার।
ছায়া হয়ে যায় হাড়। 

লজ্জারুণ আমি আনন্দে ফুঁপিয়ে উঠি 
আর আমার পাথরের মত হাসি ঝরে পড়ে 
তরুণের বয়স্ক হাসি 
অনন্ত যৌবনের লাজুক হাসি দেখে 
ছায়া হাড় হয়ে যায়।

প্যাটারসন, অগাষ্ট, ১৯৪৮


উইলিয়াম ব্লেকের দ্য সিক রোজ় পড়ে


আত্মার গোলাপ, আলোর গোলাপ 
যে ফুলের কথা বলে সবাই, 
তা আমার দেখার অন্ধকার দিক 
গর্বিত জাদু মন্ত্রের মত 
রহস্যমোহিত, উজ্জ্বল জাদু 
অগ্নিপরীক্ষা ও ভয়?

কোন শাশ্বত শক্তি বিভ্রান্ত করেছিল 
এর সত্তাকে, মানুষের মত হতে 
আত্মাকে সংকুচিত করে সীমাবদ্ধ করতে 
অমরত্ব, কোন ফুল 
আমাদের অন্তর্মুখী করে, বিস্মিত করে 
সেই অসুস্থতা যা ধ্বংস ডেকে আনে? 

ইস্ট হার্লেম, জুন-জুলাই, ১৯৪৮

তিনটি কবিতা
▮ মূল: অ্যালেন গিন্সবার্গ
▮ অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়

মন্তব্য

BLOGGER: 1
  1. সব লেখা গুলো ভালো,তবে শেষ লেখাটি আমার
    হৃদয় গ্রাহী লেগেছে

    উত্তরমুছুন
মন্তব্য করার পূর্বে মন্তব্যর নীতিমালা পাঠ করুন।

নাম

অনুবাদ,74,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,21,ঋত্বিক-ঘটক,21,কবিতা,357,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,92,গিন্সবার্গ,7,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,13,জীবনী,9,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,27,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,222,প্রিন্ট সংখ্যা,5,বই,3,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,27,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,3,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,22,সাক্ষাৎকার,27,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: অ্যালেন গিন্সবার্গের তিনটি কবিতা • অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়
অ্যালেন গিন্সবার্গের তিনটি কবিতা • অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়
অ্যালেন গিন্সবার্গের তিনটি কবিতা—‘মফস্বল ও শহর’, ‘বিরত’ ও উইলিয়াম ব্লেকের ‘দ্য সিক রোজ়’ অবলম্বনে রচিত কবিতা। অনুবাদ: শাশ্বত বন্দ্যোপাধ্যায়।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLUmuxxNfRgfu8DpQ56D80Kus1yf3k6bAxlNde6D1CWTIPEeovPPPWlxd0YJJn_wyhJhKTCJKZri94E1I2K_eCX38XpWBVMGXtuAEyUCDapJsvcVSOQ0F442W2uQtDeLvy2MtQUiR0ssfAcZhwXh-kBuhrqyEOKsil3FijGE35Naw3SDDgTXXYdbWSIo8/s1600/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLUmuxxNfRgfu8DpQ56D80Kus1yf3k6bAxlNde6D1CWTIPEeovPPPWlxd0YJJn_wyhJhKTCJKZri94E1I2K_eCX38XpWBVMGXtuAEyUCDapJsvcVSOQ0F442W2uQtDeLvy2MtQUiR0ssfAcZhwXh-kBuhrqyEOKsil3FijGE35Naw3SDDgTXXYdbWSIo8/s72-c/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE.jpg
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/11/poems-by-allen-ginsberg.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/11/poems-by-allen-ginsberg.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy