P.N.P.C
কথার ভারে পেট ফুলে ওঠে
মাথা নুয়ে যায়। ঘাড়, আলতো
ক্লেশ এর ওজনে ঝুঁকে আসে
পেটের দিকে। অদ্ভুত রহস্যময়
ঘোড়া দৌড়। আমাদের শরীর
থেকে শরীরের যে দূরত্ব তার মধ্যে
লুকিয়ে বেঁচে থাকে শব্দ। সেইসব
শব্দ ঘিরে আমি তুমি ও আমাদের...
আঁশপান্না
মৎস্য ছিঁড়ে খেলে সমষ্টিগত দুঃখ
তুলসীর তলে বেগুনি মোমবাতি
থেকে গড়িয়ে পড়ে লাভা। ভেলা
ভেসে যায় পুরনো দিঘির জলে।
এসো দু-চোখে আকুল হয়ে উঠি
আমি আছি অথবা নেই— এই
বিস্ময়কর সত্যতা ঘিরে; প্রান খুলে
দিই সখি। দেওয়া নেওয়া পড়ে থাকে
এ বিশাল জগতে। থাকে না শুধু এক
মনুষ্যোচিত এই অন্তিম সন্ধ্যা কালে
দুইটি কবিতা
দেশিক হাজরা
দেশিক হাজরা




মন্তব্য