আমি বললাম, একটা চাকরি দরকার।
তিনি বললেন, ঠিকাছে সিভি দিয়ে যান। দেখবো।
আমি বললাম, একটা পুরানো পাণ্ডুলিপি আছে।
তিনি বললেন, সিভি আছে সাথে? রেখে যান। দেখবো।
বললাম, বাবা অসুস্থ। ডাক্তার দেখাতে হবে।
বললেন, আপনার বাবার সিভি এনেছেন? রেখে যান। জানাবো।
বললাম, গার্লফ্রেণ্ড চলে গেছে।
তিনি বললেন, গার্লফ্রেণ্ডের সিভিটা দিয়ে যান। যোগাযোগ হলে বলবো।
আমি বললাম, অনেকদিন মোরগ-পোলাও খাই না।
বললেন, সিভিটা দেখতে দিন আগে। দেখি আপনার যোগ্যতা কতটুকু।
বললাম, সকাল হবে কখন?
তিনি বললেন, আপাতত ভ্যাকেন্সি নাই। সম্ভাবনা তৈরি হলে সবার আগে আপনাকেই জানাবো। সিভিটা রেখে যান।
সিভি রেখে যান
অসীম নন্দন
অসীম নন্দন




মন্তব্য