.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে • সুবীর সরকার

চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে • সুবীর সরকার

১.

বুকোস্কি। হেনরি চার্লস বুকোস্কি। জার্মান-আমেরিকান কবি। ১৯২১ থেকে ১৯৯৪ ছিল তার আয়ুষ্কাল। কবিতার পাশাপাশি ছোটগল্প এবং উপন্যাস লিখেও নজর কেড়েছিলেন তিনি।কিন্তু কবি হিসেবেই তার সমধিক পরিচিতি।

জন্মেছিলেন জার্মানিতে। কিন্তু দু বছর পরে চলে যান আমেরিকার লস এঞ্জেলসে। আমৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন তিনি।

২.

বুকোস্কি কবিতায় এক নুতন ভাষা, এক নুতন বাচন ভঙ্গিমা, এক নুতন চলাচলের ম্যাজিক জন্ম দিয়েছেন।

আমেরিকার কবিতায় বিষ্ময় এনেছেন সিলভিয়া প্লাথ, টি এস এলিয়ট, গিনসবার্গ প্রমুখেরা। সেই আমেরিকান কবিতায় বুকোস্কি ছড়িয়ে দিয়েছেন, দিতে পেরেছেন এক জায়মান বিস্তার। জীবনের নরক, না দেখা অন্ধকার। বারবার এক তেজি ও তাজা ভাষায় ভঙ্গীতে তিনি সার্থক তুলে আনতে পেরেছিলেন। এখানেই তার জিত, এখানেই তার পাঠকপ্রিয়তা।

৩.

আপাতত আমরা বরং মলয় রায়চৌধুরীর অনুবাদে চার্লস বুকোস্কির  কয়েকটি কবিতা পাঠ করে ফেলি।

প্রেম ও খ্যাতি ও মৃত্যু

এটা আমার জানালার বাইরে বসে থাকে
বাজারে যাচ্ছে এমন এক বুড়ির মতন ;
এটা বসে থাকে আর আমার দিকে লক্ষ রাখে,
ভয়ে গলদঘর্ম হয়
তারের আর কুয়াশার আর কুকুরের ডাকের ভেতর দিয়ে
যখন হঠাৎই
আমি দৃশ্যটা খবরের কাগজ দিয়ে বন্ধ করে দিই
মাছি মারার মতন করে
আর তুমি শুনতে পাবে কাতরানির চিৎকার
মামুলি শহরের ওপর দিয়ে,
আর তারপর সেটা চলে যায়।
একটা কবিতাকে শেষ করার উপায় ইসাবে
এরকমভাবে
হঠাৎই একেবারে
চুপ মেরে যাওয়া
 

আর চড়ুইপাখিটা

জীবন দিতে হলে তোমাকে জীবন নিতে হবে
আর যেমন-যেমন আমাদের শোক ফালতু হয় আর ফাঁকা
লক্ষকোটি রক্তাক্ত সমুদ্রের ওপরে
আমি ভেতরের দিকে ভেঙে-পড়া মাছের গম্ভীর ঝাঁক পাশ কাটাই
শাদা-পা, শাদা-পেট, পচন্ত প্রাণীদের
দীর্ঘকাল মৃত আর চারিপাশের দৃশ্যের সঙ্গে দাঙ্গার সঙ্গে যুঝে চলেছে।
 
প্রিয় খোকা, আমি তোমার সঙ্গে তা-ই করেছি যা চড়ুইপাখি
তোমার সঙ্গে করেছিল ; আমি তো বুড়ো যখন কিনা এটা বাজারচালু
যুবক হয়ে ওঠা ; আমি কাঁদি যখন কিনা হাসা হলো চলন ।
 
আমি তোমাকে ঘেন্না করতুম যখন কম সাহসেই
ভালোবাসা যেতো ।

আমার ৪৩তম জন্মদিনের জন্য কবিতা
একাই শেষ হয়ে যাওয়া
একটা ঘরের কবরে
বিনা সিগারেটে
কিংবা মদে–
ঠিক বিজলিবাল্বের মতন
আর ফোলা পেট নিয়ে,
ধূসর চুল,
আর সকালবেলায়
ফাঁকা ঘের পাবার জন্য
বেশ আহ্লাদিত
ওরা সবাই বাইরে
টাকা রোজগারের ধান্দায় :
জজসাহেবেরা, ছুতোরেরা,
কলের মিস্ত্রিরা, ডাক্তাররা,
খবরের কাগজের লোকেরা, ডাক্তাররা,
নাপিতেরা, মোটরগাড়ি যারা ধোয় তারা,
দাঁতের ডাক্তাররা, ফুলবিক্রেতারা,
তরুণীবেয়ারারা, রাঁধিয়েরা,
ট্যাক্সিচালকেরা
 
আর তুমি পালটি খাও
তোমার বাঁদিকে
রোদের তাপ পাবার জন্য
পিঠের দিকে
আর তোমার
চাউনির বাইরে।
 

অন্ধকারকে যুদ্ধে আহ্বান

চোখে গুলি মারা
মগজে গুলি মারা
পোঁদে গুলি মারা
নাচে ফুলের মতন গুলি মারা
 
অদ্ভুত কেমন করে মৃত্যু বেমালুম জিতে যায়
অদ্ভুত যে জীবনের মূর্খ আদরাকে কতো গুরুত্ব দেয়া হয়
 
অদ্ভুত যে হাসাহাসিকে কেমন করে চুবিয়ে দেয়া হয়
অদ্ভুত যে বদমেজাজ কেমন একটা ধ্রুবক
 
ওদের যুদ্ধের বিরুদ্ধে আমাকে তাড়াতাড়ি যুদ্ধ ঘোষণা করতে হবে
আমাকে আমার শেষ জমির টুকরো পর্যন্ত দখলে রাখতে হবে
আমাকে আমার ছোট্ট পরিসরটুকু রক্ষা করতে হবে যা আমি গড়েছি যা আমার জীবন
 
আমার জীবন ওদের মৃত্যু নয়
আমার মৃত্যু ওদের মৃত্য নয়।

৪.

তার কবিতা জুড়ে শ্রমজীবী মানুষের ঘাম।মানুষের জীবনের আবেগ, সংকট, অন্ধকার, মনোবিকলন তাকে উদ্বেল করে।

বুকোস্কি মানুষের মুখের কথাকে তার কবিতায় সফলভাবে প্রয়োগ করেছেন।

আমেরিকার সমাজ, শহর, সুরা, নারী, মানুষের যৌন আকর্ষণ আর আদিগন্ত এক নরক খুব সরাসরি ছায়া ফেলে, উঠে আসে তার কবিতার চারণ ভূমিতে।

৫.

চার্লস বুকোস্কি ছিলেন একজন ভূগর্ভস্থ লেখক যিনি খুব অকপট ভাবে,খুব সাহসের সঙ্গে আমেরিকান সমাজের জটিলতা ও শহুরে নিকৃষ্টতা গুলি তুলে এনেছেন সমস্ত লেখক যিনি জুড়ে। মিষ্টিসিজিম মিথ রহস্য বৃত্তকে চুরমার করে তিনি হয়ে উঠেছিলেন

সমস্ত অজাচারের প্রতীক।

অনেক সমালোচক তাকে শয়তান বলেছেন।

কিন্তু তিনি তার অভিমুখে ছিলেন স্থির, দৃঢ় প্রতিজ্ঞ।

৬.

১৯৭৭ সালে বুকোস্কির "প্রেম এক দোজখের কুকুর"

বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছিল।

সূরা,নেশা,নারী,যৌনতার রকমফের তার কবিতায় আশ্চর্য এক নাগরিক ভাষ্যে উপস্থাপিত হয়েছিল যা আমেরিকান কবিতাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল।

৭.

"How to be a great writer" শিরোনামের একটি কবিতায় বুকোস্কি লিখলেন-
তোমাকে চুদতে হবে অনেক
অনেক মেয়েলোক
সুন্দরী মেয়েলোক
আর লিখতে হবে কয়েকটা মার্জিত প্রেমের কবিতা

পাঠক ভাবুন, ‘চোদাচুদি’ আর ‘মার্জিত প্রেমের কবিতা’।

কি সপাটে চাবুক মারলেন কবি আমাদের সমাজ ও সামাজিক ব্যবস্থার ওপর। সমস্ত ভান ও ভনিতাকে বিদ্রুপ করলেন তিনি। টেনে নামালেন আমাদের যাবতীয় ভরং। 

এখানেই তো বুকোস্কি তার জাত, তার তেজ, তার দ্রোহ চিনিয়ে দিলেন তার পাঠকদেরকে।

৮.

বুকোস্কি। চার্লস বুকোস্কি। বিশ্বসাহিত্যে বহুল চর্চিত এই কবি সহজ সরল কথার বুননে কেমন স্থবির করে তোলেন, তীব্র এক শিহরনের মোড়কে লিখতে থাকেন তুমুল নাগরিক কবিতা যার দীপ্তি কবিতাকে অদ্ভুত এক নৈরাজ্যের স্তরে পৌঁছে দেয়।

আর চার্লস বুকোস্কি নরকের ভেতর, নরকের গহিন অন্ধকারের ভেতর রেখে আসেন আলোকিত বিলবোর্ড।

চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে
সুবীর সরকার


মন্তব্য

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,62,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,ঋত্বিক-ঘটক,4,কবিতা,348,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,16,কার্ল মার্ক্স,1,গল্প,84,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,4,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,22,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,189,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,45,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,25,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে • সুবীর সরকার
চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে • সুবীর সরকার
চার্লস বুকাওস্কি প্রসঙ্গে সুবীর সরকারের প্রবন্ধ চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে। বিন্দু লিটল ম্যাগাজিনের চার
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNnMyRv-jP9ZR7gCr-8Dj0KP69v7A1s5DRHrWo4XMEueE5dlUqeT7LxQZZ5kjydskfXJ4dTTo5XBf1hMCo2wyRciJ8iXCJOToA20WjIX1xW53Ii3E3HTkBIj9jcKpjoDwZ-Q-3ig73OBDjBJzPFrcjbLCZJlMLDMiQO075a-k4vO8gE_Yfj9oH7ox9Wyc/s16000/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%20bindu.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNnMyRv-jP9ZR7gCr-8Dj0KP69v7A1s5DRHrWo4XMEueE5dlUqeT7LxQZZ5kjydskfXJ4dTTo5XBf1hMCo2wyRciJ8iXCJOToA20WjIX1xW53Ii3E3HTkBIj9jcKpjoDwZ-Q-3ig73OBDjBJzPFrcjbLCZJlMLDMiQO075a-k4vO8gE_Yfj9oH7ox9Wyc/s72-c/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%20bindu.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-by-subir-sarker.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-by-subir-sarker.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy