.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

চার্লস বুকোওস্কির কয়েকটি কবিতা • অনুবাদ: নীলম সামন্ত

চার্লস বুকোওস্কির কয়েকটি কবিতা • অনুবাদ: নীলম সামন্ত
অনুবাদকের ভূমিকা:
কবিতা, ছবির মতোই এমন এক শব্দ-আলপনা যা সময়কে চিরকাল ধরে রেখেছে মায়াজালে। সভ্যতা সমাজের সাথে সাথে আমাদের জীবনযাত্রা ও কথা বলা সব কিছুর যেমন ভাঙাগড়া হয়েছে তেমনি কবিতারও৷ আমি বিশ্বাস করি এই প্রতিটা ধাপই কবিতার উত্তরণ ঘটিয়ে চলেছে যুগের পর যুগ৷ প্রাচ্যের থেকে পাশ্চাত্য দেশগুলিতে চিরকালই সংস্কৃতি শিল্প সৃষ্টি চিন্তাভাবনায় মানুষজন নিজেদের খোলামেলা ভাবে মেলে ধরেছে৷ আমাদের শৃঙ্খলা যে শিক্ষায় বেঁধে রেখেছে পাশ্চাত্য সেই সমস্ত দিন থেকে অনেক বেশি উন্মুক্ত বলেই অভিজ্ঞতা করেছি। তাই সৃষ্টি অন্যরকম কথা বলে৷ আর সেটাই হয়তো খুব স্বাভাবিক প্রতিফলন৷ এই প্রতিফলনে বহুবার আমরা নানান ইজমের আলো দেখেছি, সিলভিয়া প্লাথের কথা বলি কিংবা এলিয়ট। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় স্পষ্ট, যেন এক একজন এক একধরণের সূর্য। এদের মধ্যেই হেনরি চার্লস বুকোওস্কি,  যাঁর জন্ম জার্মানে কিন্তু বেড়ে ওঠা উত্তর আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে৷ আজও চোখ বন্ধ করলে দেখি সেই সুন্দর সাজানো শহর। যেখানে একদিন ছোট্ট বুকোওস্কি বেড়ে উঠেছিলেন চরম শৃঙ্খলার মধ্যে। অথচ যাঁর লেখায় বার বার ধরা পড়েছে জীবনের সরল সত্য অন্ধকার এবং ঢেকে রাখার কথাগুলো। বুকোওস্কি পড়তে পড়তে বার বারই মনে হয়েছে কী অপূর্ব শব্দের চলন৷ যেন এই সরল গতিই এক একটি কবিতাকে অদ্ভুত রূপ দিয়েছে৷ আত্মার সমর্পণ, অকপট উচ্চারণ — এই নির্বিকার উচ্চারণ আজ একশ' বছর পরেও সমসাময়িক ও প্রাসঙ্গিক করে রেখেছে বলেই আমার বিশ্বাস। যত পড়েছি ততই শিখেছি কবিতার কাছেই ধরা দিতে হয়। স্বীকার করে নিতে হয় মনের গহীন কথাগুলি। তবেই মুক্তি। তবেই সৃষ্টি৷ 

বাংলা কবিতাও নানান বৈপ্লবিক উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। আজ আমরা উত্তরাধুনিক কবিতার কথা বলি। রূপকহীন কবিতার কথা বলি। চার্লস বুকোওস্কিই কি সেই পথে একশ' বছর আগে আলোকপাত করে যাননি? এমন মানুষের কবিতার অনুবাদ করা মানে তাঁর ভেতরে, তাঁর দৈনন্দিন যাপনে নিজেকে ঢুকিয়ে ফেলা। যা নিতান্তই সহজ কাজ নয়। তবুও চেষ্টা করেছি। নিজের ভেতরের সেই সমস্ত বন্ধ দরজা যা খুলে দিলে নগ্ন উপলব্ধি খোলা বাতাসে শ্বাস নিতে পারে সেইগুলোই খুলে দিয়েছি। 

আর আত্মার সাথে এক আকাশ জ্বলন্ত তারা দেখতে দেখতে নিজের দেহে ক্রমবর্ধমান বিদ্রোহী ভাইরাস সাথে নিয়ে চেষ্টা করেছি কয়েকটি কবিতা অনুবাদ করতে৷ সেইগুলিই রইল। 


স্বীকারোক্তি 


এবং একটি বেড়াল হঠাৎ করেই লাফ দিয়ে বিছানায় উঠবে, 
মিউউউউউউ— 
চির অপেক্ষার মৃত্যুতে এলিয়ে দেব শরীর।

দুঃখিত প্রিয়, 

তুমি দেখবে ধপধপে ধুতির মতো শাদা শরীর, 
বিছানার জড় বৈভব, 
সামান্য ঠেলাঠেলি করে ডাকবে —

হাঙ্ক! 

গাঢ় নৈঃশব্দ্য।

মৃত্যুতে আমি ভয় পাই না, 
কিন্তু প্রিয়, তুমি পড়ে থাকবে নিজের ভূমিষ্ট হওয়ার স্মৃতি মাথায়,
অথচ পরিত্যক্ত খোসার মতো সবই মহাশূন্য।

এই অন্তিমকালেও আমি বলতে চেয়েছি,
বিছানার সেই সব ক্ষণ
যা আমাদের ছিল — 
ঘুমন্ত দেহের নড়াচড়া থেকে শুরু করে 
নাবালক প্রেম, বিতর্ক 
সবই প্রেমাতুর, সবই তুমিময়...

শুধু জাদুবিদ্যার সেই তিন শব্দ, 
একদিন যা গলার কাছে আটকে থাকত 
বিছানা ছাড়ার আগে বলতে চাই —

"আমি তোমায় ভালোবাসি"।


মূল কবিতা:

Confession 


waiting for death
like a cat
that will jump on the
bed

I am so very sorry for
my wife

she will see this
stiff
white
body
shake it once, then
maybe
again

"Hank!"

Hank won't
answer.

it's not my death that
worries me, it's my wife
left with this
pile of
nothing.

I want to
let her know
though
that all the nights
sleeping
beside her

even the useless
arguments
were things
ever splendid

and the hard
words
I ever feared to
say
can now be
said:

I love you.

চড়ুইপাখির মতো


জীবন দিতে হলে নিতেও হয়... 
এই যেমন, আমাদের সমস্ত শোক তার ফাঁপা শরীরে
বুক পেতে আছে অযুত-নিযুত রক্তাক্ত সমুদ্রের ওপর;
আমি পেরিয়ে যাই, 
ভাঙাচোরা পাতলা জল দিয়ে। 
চারপাশে শাদা-পা, শাদা-পেটওয়ালা বহু পুরনো পচে যাওয়া মৃত্যু—
সকলে বিদ্রোহ করছে, 
প্রকৃতির সাথে, পরিস্থিতির সাথে... 

প্রিয় সন্তান,  
একটি চড়ুই-এর মতোই ডানা ঝাপটেছি, 
তোমার প্রতি এগিয়ে দিয়েছি ছেঁড়া পালকের সম্ভার।
যুবক হওয়ার দিনে বৃদ্ধ হয়েছি,
হাসির রোদে ভিজে গেছি তুমুল কান্নায়,
এমনকি সহজিয়া আলিঙ্গনের ভৈরবে ভরিয়ে দিয়েছি 
কাঁটাতারের ঘৃণা।


মূল কবিতা:

As the sparrow


To give life you must take life,
and as our grief falls flat and hollow
upon the billion-blooded sea
I pass upon serious inward-breaking shoals rimmed
with white-legged, white-bellied rotting creatures
lengthily dead and rioting against surrounding scenes.
Dear child, I only did to you what the sparrow
did to you; I am old when it is fashionable to be
young; I cry when it is fashionable to laugh.
I hated you when it would have taken less courage
to love.

আপনি মদ খাচ্ছেন?


অজস্র ঢেউ পেরিয়ে তীরে পড়ে আছি, 
হাতে সেই হলুদ নোটবুক 
বিছানায় বসে লিখছি, 
যেমনটা গত বছরও লিখেছিলাম

ডাক্তারের কাছে যাবো, সোমবার, 
"হ্যাঁ, ডাক্তারেরই কাছে, আমার দুর্বল পা, মাথা ঘোরা, মাথাব্যথা, পিঠ ব্যথা"
 "আপনি এখনও মদ খাচ্ছেন?" উনি জিজ্ঞেস করবেন,
"রোজের ব্যয়াম করছেন? আর ভিটামিন?" 
ভাবি, এই জীবনই আমার চরম অসুস্থতা 
একই চর্বিতচর্বন, 
তবু যেটুকু বদল আসে মাঝে মধ্যে, 
রেসের মাঠেও দেখছি ঘোড়া ছুটছে — বড্ড অর্থহীন এসব।
বাকি সমস্ত টিকিট কিনে আগেই বেরিয়ে যাই।
"চলে যাচ্ছেন?" মোটেল ক্লার্ক জিজ্ঞেস করে।
বললাম, "হ্যাঁ, ভীষণ একঘেঁয়ে"। 
"ওখানে বিরক্ত লাগলে, এখানে আসতে পারেন" সে বলল।

বেশ, এখানেই এলাম
বালিশে পিঠ রেখে বসলাম আবারও
কেবলমাত্র এক বৃদ্ধ মানুষ
বৃদ্ধ লেখক—
হাতে হলুদ নোটবুক
মেঝের ওপর দিয়ে হেঁটে আসছে — 
ওহ! এ তো আমার বেড়াল,
শুধুমাত্র বেড়াল।



মূল কবিতা:

Are you drinking?


washed-up, on shore, the old yellow notebook
out again
I write from the bed
as I did last
year.
will see the doctor,
Monday.
"yes, doctor, weak legs, vertigo, head-
aches and my back
hurts."
"are you drinking?" he will ask.
"are you getting your
exercise, your
vitamins?"
I think that I am just ill
with life, the same stale yet
fluctuating
factors.
even at the track
I watch the horses run by
and it seems
meaningless.
I leave early after buying tickets on the
remaining races.
"taking off?" asks the motel
clerk.
"yes, it's boring,"
I tell him.
"If you think it's boring
out there," he tells me, "you oughta be
back here."
so here I am
propped up against my pillows
again
just an old guy
just an old writer
with a yellow
notebook.
something is
walking across the
floor
toward
me.
oh, it's just
my cat
this
time.

চার্লস বুকোওস্কির কবিতা
অনুবাদ: নীলম সামন্ত 


মন্তব্য

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,62,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,ঋত্বিক-ঘটক,4,কবিতা,348,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,16,কার্ল মার্ক্স,1,গল্প,84,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,4,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,22,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,189,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,45,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,25,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: চার্লস বুকোওস্কির কয়েকটি কবিতা • অনুবাদ: নীলম সামন্ত
চার্লস বুকোওস্কির কয়েকটি কবিতা • অনুবাদ: নীলম সামন্ত
একদিন ছোট্ট বুকোওস্কি বেড়ে উঠেছিলেন চরম শৃঙ্খলার মধ্যে। অথচ যাঁর লেখায় বার বার ধরা পড়েছে জীবনের সরল সত্য অন্ধকার এবং ঢেকে রাখার কথাগুলো। বুকোওস্কি পড়ত
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9yHcb4FqDtXoiJ_T-JeGEuvran1l_mXSdbuWMMNuwFTbwJDDP6Tefo-YKpBgTJVCvHhnf5ll_gdJfQTzq3aeLZvBNJNJAFPASqeWoeZ0WC4N77F34dFhe57NCRtKVJSyH13BwyL6FES_O2Y45dosM3Gnx-PaTY33TfAmqqsjezZhAZBP7VxaeFEIhI4g/s16000/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9yHcb4FqDtXoiJ_T-JeGEuvran1l_mXSdbuWMMNuwFTbwJDDP6Tefo-YKpBgTJVCvHhnf5ll_gdJfQTzq3aeLZvBNJNJAFPASqeWoeZ0WC4N77F34dFhe57NCRtKVJSyH13BwyL6FES_O2Y45dosM3Gnx-PaTY33TfAmqqsjezZhAZBP7VxaeFEIhI4g/s72-c/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-poems-4.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-poems-4.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy