.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

চার্লস বুকৌস্কির নির্বাচিত উক্তি • অনুবাদ: সুশান্ত বর্মণ

চার্লস বুকৌস্কির নির্বাচিত উক্তি • অনুবাদ: সুশান্ত বর্মণ
১। আমি গোটা পৃথিবী চাই, নতুবা কিছুই না।

২। কিছু মানুষ কখনো পাগলামি করে না। কী উদ্ভট জীবন তাদের!

৩। কত ভালভাবে আগুনের উপর দিয়ে তুমি হাঁটতে পারো সেটাই প্রধান বিষয়।

৪। মানুষকে ঘৃণা করি না। শুধু যখন তারা আশেপাশে থাকে না তখন বেশি ভাল লাগে।

৫। যদি শুরু করতে চাও তাহলে সমাপ্তি অব্দি যেও। অন্যথায় শুরুই করো না।

৬। আমরা মারা যাবো, সকলে মারা যাবে। এই একটি কারণে আমরা সকলকে ভালবাসতে পারতাম। কিন্তু এমন হয়নি।

৭। পৃথিবীর প্রধান সমস্যা হল যে, বুদ্ধিমান মানুষেরা সন্দেহপ্রবণ আর বোকারা প্রবলভাবে নিশ্চিত।

৮। সত্যিকারের বাঁচার আগে তোমাকে একাধিকবার মরতে হবে।

৯। প্রয়োজন যত কম হয়, ভাল লাগা তত বেড়ে যায়।

১০। একজন মেধাবী সহজ বিষয়কে জটিলভাবে বলে, আর একজন শিল্পী জটিল বিষয়কে সহজ করে তোলে।

১১। যা তোমাকে ভালবেসে খুন করবে, তা খোঁজ।

১২। নিজের বামপকেটে মৃত্যুকে বহন করি। কখনো কখনো একে বের করে আনি আর কথা বলি— “হ্যালো, কেমন চলছে? আমার জন্য কবে আসছো? আমি তৈরি হব।”

১৩। লোকে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য দৌড়ায়, কিন্তু বাথটাব ভর্তি জলে বসে থাকে।

১৪। আমার ধারণা, যখন নিজের ক্ষেত্রে ঘটে শুধু তখনই মানুষ অবিচার নিয়ে চিন্তা করে।

১৫। বাঘেরা আমাকে খুঁজে পেয়েছে, তাতে আমার কিছুই যায় আসে না।

১৬। যখন কোনকিছুই সম্ভব না, তখন যা ঘটে সেটাই কবিতা।

১৭। লেখক হিসেবে আমার কাজ হলো যা দেখি শব্দ দিয়ে তার ছবি তোলা।

১৮। সে জিজ্ঞাসা করলো, কী একজন মানুষকে লেখক বানায়? আমি বললাম, এটা সহজ, হয় তুমি একে কাগজে লিখবে অথবা ব্রীজ থেকে লাফ দেবে।

১৯। লেখকদের জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হল অন্য লেখককে চেনা। তারচেয়েও খারাপ হলো, অধিক সংখ্যক লেখককে চেনা। যেন একদলা গোবরের উপর ভনভন করতে থাকা মাছি।

২০। সবচেয়ে ভাল হলো, অন্য লেখকদের থেকে দূরে থাকা এবং শুধু নিজের কাজ করে যাওয়া।

২১। ফিকশন জীবনের উন্নততর রূপ।

২২। এই লেখককে আমি চিনি। সে বাকি আমাদের মতোই—টাকা পেলে যেকোন জায়গায় বমি করবে।

২৩। আর, যদি তোমার ভালবাসার সামর্থ থাকে তাহলে আগে নিজেকে ভালবাস।

২৪। যেভাবে বেঁচেছি সেরকম একা একাই মৃত্যুর দিকে যাচ্ছি।

২৫। আমি এমন একজন মানুষ, যে নিঃসঙ্গতায় সজীব হয়ে ওঠে। এটা ছাড়া আমি যেন অন্য খাদ্য ও জলবিহীন মানুষদের মতো। নৈঃসঙ্গবিহীন প্রতিটি দিন আমাকে দুর্বল করে তোলে।

২৬। উল্লাস কর, হয়তো মৃত্যুর পরে তুমি বিখ্যাত হয়ে উঠবে।

২৭। আমি একজন মেধাবী কিন্তু এটা আমি ছাড়া কেউ জানে না।

২৮। কিছু মানুষ বিখ্যাতদের পছন্দ করে না। কিছু মানুষ কোন অখ্যাতকে পছন্দ করে না।

২৯। সূর্যালোক এবং বৃষ্টিতে, দিনে এবং রাত্রিতে, ব্যথা একটি ফুল, ব্যথা যেন পুষ্পমঞ্জুরী, সারাক্ষণ ফুটে চলেছে।

৩০। যখন অবস্থা সত্যিই খারাপ হবে, বেড়ালছানাও সিংহকে হত্যা করবে।

৩১। বৃক্ষচ্যুত ডুমুরের দিকে পিঁপড়েরা যেভাবে এগিয়ে যায়, মৃত্যু সেভাবেই ধীরে ধীরে আসবে।

৩২। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যার কবিতা শেষপর্যন্ত নিরাশ করবে না।

৩৩। কিছু মুহূর্ত সুন্দর, কিছু আরো সুন্দর, আর কিছু মুহূর্ত ব্যাখ্যাতীত।

৩৪। স্কুলে আমার কোন বন্ধু ছিলো না, প্রত্যাশাও ছিলো না, একা থাকতেই বেশি ভাল লাগতো, একটি বেঞ্চে বসে থাকতাম এবং অন্যদের খেলাধুলা দেখতাম। আমি তাদেরকে বোকাই ভাবতাম।

৩৫। আমি প্রায়ই আয়নার সামনে একা দাঁড়াই। আর একজন মানুষ কতটা কুৎসিত হতে পারে—ভেবে অবাক হই।

৩৬। বেশিরভাগ অনুশোচনা বিনা কারণে জন্ম হয়।

৩৭। আমার হৃদয় হাজার বছরের পুরনো। আমি অন্যদের মতো নই।

৩৮। প্রতিপক্ষ না থাকলে লড়াইয়ের প্রয়োজনীয়তাও থাকে না।

৩৯। সে আমাকে বলল “সবচেয়ে খারাপ জিনিস হলো তিক্ততা। শেষ পর্যন্ত মানুষ তিক্ততায় পর্যবসিত হয়।”

৪০। কোন স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকারও কোন কারণ নেই।

৪১। মূলত নিজের পিঠ বাঁচানো, পাগলাগারদ থেকে, রাস্তা থেকে এবং নিজের হাত থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য আমি লিখি।

৪২। ভালোবাসা কিংবা ভালবাসাহীনতার ছোবলে মানুষ বড়ই ক্লান্ত।

৪৩। কখনো কখনো কী করতে হবে এটা জানাই কঠিন হয়ে পড়ে।

৪৪। ভালবাসা হলো বহু ব্যবহৃত ও তাৎক্ষণিক একটি শব্দ।

৪৫। তুমি কি কালবিদ্বেষী? আমি সবকিছুর বিদ্বেষী।

৪৬। শিল্প সৃষ্টি করার অর্থ হলো চিরকালের জন্য নিঃসঙ্গ ও উন্মাদ হয়ে যাওয়া।

৪৭। “তার কবিতা কেমন?” “সে যতটা মনে করে ততটা ভালো না।” আমরাও নিজেদের সম্পর্কে এমনটা ভাবি।

৪৯। আমাকে এটা বেশ উত্তেজিত করলেও কিছু যায় আসে না। নিউইয়র্ক ভাল লাগেনি, হলিউড ভাল লাগেনি, রক মিউজিক ভাল লাগেনি, কোনকিছুই ভাল লাগেনি। হয়তো আমি ভীত। হ্যাঁ সেটাই—আমি ভীত। আমি ছায়াঘেরা একটি ঘরে একা থাকতে চাই। আমি এতেই তৃপ্ত। আমি পাগলাটে, আমি চন্দ্রাচ্ছন্ন।

৫০। যখন সকালে কেউ তোমাকে ডেকে তোলে না, রাত্রে যখন কেউ তোমার জন্য অপেক্ষা করে না, যখন তুমি যা ইচ্ছা তাই করতে পার- তখন একে কি বলবে তুমি? স্বাধীনতা নাকি একাকীত্ব?

উক্তি পঞ্চাশৎ
চার্লস বুকৌস্কি
অনুবাদ: সুশান্ত বর্মণ


মন্তব্য

BLOGGER: 1
  1. আমার হৃদয় হাজার বছরের পুরনো। আমি অন্যদের মতো নই।

    উত্তরমুছুন
মন্তব্য করার পূর্বে মন্তব্যর নীতিমালা পাঠ করুন।

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,62,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,ঋত্বিক-ঘটক,4,কবিতা,348,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,16,কার্ল মার্ক্স,1,গল্প,84,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,4,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,22,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,189,প্রিন্ট সংখ্যা,5,বই,4,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,45,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,25,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: চার্লস বুকৌস্কির নির্বাচিত উক্তি • অনুবাদ: সুশান্ত বর্মণ
চার্লস বুকৌস্কির নির্বাচিত উক্তি • অনুবাদ: সুশান্ত বর্মণ
চার্লস বুকৌস্কির নির্বাচিত ৫০টি উক্তি অনুবাদ করেছেন সুশান্ত বর্মণ। বিন্দু লিটল ম্যাগাজিনের চার্লস বুকৌস্কি বিশেষ সংখ্যা।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvIa_-Mxuzbg7TpnZ_v1_5tBf9K1PakHp7NG8m0WHYHd2Brd10waiUC2qs1FR6QbWklj6VPdUPx04VjpAnUBCTvhYJaDohdTUUB0_X0k10Zs1U5oSXniOHNEr-dljfnSHNCmE3iye5ybd_QFv9nvecTnPW9Y0G_7Xtp0hfrLD6GpJwZdeZdFp2i-hMX8U/s16000/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%89%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A3.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvIa_-Mxuzbg7TpnZ_v1_5tBf9K1PakHp7NG8m0WHYHd2Brd10waiUC2qs1FR6QbWklj6VPdUPx04VjpAnUBCTvhYJaDohdTUUB0_X0k10Zs1U5oSXniOHNEr-dljfnSHNCmE3iye5ybd_QFv9nvecTnPW9Y0G_7Xtp0hfrLD6GpJwZdeZdFp2i-hMX8U/s72-c/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%89%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A3.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-quotes.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/06/charles-bukowski-quotes.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy