কবিতার উপর পদ্ধতিতান্ত্রিক আলোচনা থেকে ছিদ্রান্বেষী বক্তব্য পর্যন্ত সমালোচনার বিদ্রোহ কিছু বিশ্ববিদ্যালয়-গোষ্ঠীর হাতে যারা বিপুল সৌন্দর্য এবং শৈলী প্রয়োগে কবিতার নিয়ম লেখেন এবং জন্ম দেন, তাদের নিজস্ব পুতুল-প্রেমীরা - এরা, এবং তাদের সৎ-ভাই এবং তাদের পুতুল, অত্যন্ত মারাত্মক এবং নোংরা এক কাব্যিক নিশ্চলতা তৈরি করে। তারা তাদের পছন্দের পরিধির ঔদার্যে মুগ্ধ হয়ে তাদের নিজস্ব ইতিহাস তৈরি করে, লিখে থাকে এবং তর্ক করে।
বিশ্ববিদ্যালয়ের সমালোচকরা তাদের ছোট্ট আইভি জগতের চারপাশের পর্দা ছিড়ে ফেলে যা হারিয়েছেন, তা দিকনির্দেশনা এবং মর্যাদার দিক থেকে অর্জনও করেছেন। আমাদের বাকিদের কাছে, যারা আ-ধুয়া, পুল হল এবং পিছন-গলিতে ঘুরে মরে, এখনও হতাশ এবং বেতাল গোঙানি রয়ে গেছে। আরও বেশি অনুসন্ধানমূলক শক্তি অর্জন করতে হয়তো বা একটা ইশতেহার, একটা অঙ্গভঙ্গি... একটা গর্ভধারণ... প্রয়োজন। মাত্র একজন কবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের এই গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ানো কঠিন। হয়তো আমাদেরও নিজেদের ইতিহাস আবিষ্কার করতেই হবে এবং নিজেদের দেবতা বেছে নিতেই হবে আমাদের আমেরিকান সাহিত্যের অংশ কোনও এক আগামীকালে যদি শুনানি গ্রহন করতে হয়। আমাদের লেখকদের নিজেদের জানা উচিত ক্যাম্পাস গ্রুপগুলির গ-ীবদ্ধ লক্ষ্য এবং এই ভূত-তাড়ানো উচিত - এবং এখানে আমাদের ন্যায্য হতে দিন: আমাদের অনেক মুদ্রণ কেবল বেশ ভালভাবে আ-কাড়াই নয় বরং খুবই বাজেভাবে পঠিতও (পাঠক হিসাবে অতি জঘন্যভাবে এবং লেখক হিসাবে অত্যন্ত নিন্দিতভাবেই পড়া হয়ে থাকে)। আমাদের রক্ষাকারী বিষয়গুলি হল আমাদের বিশাল গোষ্ঠীবাদিতার অভাব এবং দো-আঁশলা উত্থান। তবুও এই উত্থানটি আকারবদ্ধ এবং নিরাকার উভয় ধরনের হওয়া উচিত, এর নিজস্ব সমালোচকরা আমাদের লেখকদের পথ-প্রদর্শক-জালের কাজ করবে এবং গাঠনিক রূপ দেবে এবং সংখ্যাগত একীকরণ ঘটাবে, সাংস্কৃতিক সন্নিবেশ করবে। এর অর্থ স্বীকৃতিদান বা কারাবাস নয় বরং মিশ্র কণ্ঠস্বরের এক রূপান্তরকে আরও দৃশ্যমান আকার দেওয়া। একটি নতুন সংস্কৃতির তাজা বাতাস, চুম্বকত্ব, অর্থ এবং আশা, আমাদের শক্তির নির্ভুলতা - এই জিনিসগুলি, কোনও অর্থেই, কাজে লাগানো বা বাস্তবায়িত হয়নি। আর যতদিন না তারা... বিশ্ববিদ্যালয়ের চেয়ারে বসে থাকা পাঁচ-ছয়জন বৃদ্ধ, নোংরা আর চর্বিভরা স্থূল-নিতম্বঅলা, আমাদের কাব্যিক জগতের মোল্লা হয়ে থাকবেন।
চালর্স বুকাওস্কির ইশতেহার
আমাদের নিজস্ব সালোচকদের জন্য আহ্বান
ভাষান্তর: রথো রাফি
আমাদের নিজস্ব সালোচকদের জন্য আহ্বান
ভাষান্তর: রথো রাফি
আরও পড়ুন: [বুকাওস্কি সংখ্যা]




মন্তব্য