আমি শুরু করতে যাচ্ছিলাম নারীদের একটু বাজে স্বাস্থ্য নিয়ে, কিন্তু যেহেতু স্থানীয় যুদ্ধক্ষেত্রের ধোঁয়া কিছুটা কমে গেছে, তাই আমি ততটা কঠোর হবো না, কিন্তু এই দেশে ৫০,০০০ পুরুষ আছে যারা উপুড় হয়ে পেট চাপা দিয়ে ঘুমাতে বাধ্য, কারণ বুনো-চকচকে চোখ এবং ছুরি থাকা নারীদের কাছে তাদের ব্যক্তিত্ব হারানোর ভয় রয়ে গেছে। ভাই ও বোনেরা, আমার বয়স ৫২ এবং আমার পিছনে নারীদের দাগ-লাগা একটা পথ রয়েছে, যা পাঁচজন পুরুষের জীবনের জন্য যথেষ্ট। কিছু মহিলা দাবি করেছেন যে তাদের সাথে মদ্যপানের জন্য আমি বিশ্বাসঘাতকতা করেছি; বেশ তো, আমি দেখতে চাই যে কোন পুরুষ অ্যা ফিফথ অব হুইস্কিতে [৭৫০ মি. লি.-অনুবাদক] তার ধোন ঢোকাচ্ছে। অবশ্যই, সেখানে আপনার জিভ ঢুকিয়ে দিতে পারেন কিন্তু বোতলটি সাড়া দেয় না। আচ্ছা, হা হা ট্রাম্পেটের উচ্চ ধ্বনির মাঝে, আসুন কথায় ফিরে যাই।
কথা। আমি ট্র্যাকের দিকে যাচ্ছি, উদ্বোধনী দিনে হলিউড পার্কে, তবে আমি কথা নিয়ে বলব আপনাকে। কথাটি সঠিকভাবে বলতে গেলে, সাহস লাগে, রূপ-কাঠামো দেখতে হয়, জীবনকে যাপন করতে হয় এবং একে বাগে পাওয়া লাগে। এখন যারা লিখতে পারে না তাদের কাছ থেকে নিন্দার আঘাত এলে হেমিংওয়ে সহ্য করেন। লাখ লাখ মানুষ রয়েছে যারা মনে করেন যে তারা লিখতে পারেন। তারা হলো সমালোচক, পেট-ব্যাথা-কাতর এবং উপহাসকারী। একজন ভালো লেখককে সামনে তুলে ধরা এবং তাকে বাজে লোক বলা স্রষ্টা হিসেবে তাদের খামতিকে পুষিয়ে নিতে সাহায্য করে, এবং একজন মানুষ যত ভালো হয়, ততই তাকে ঈর্ষা করা হয় এবং এ জন্য ঘৃণা করা হয়। পিনকে এবং শোমেকারকে নিয়ে তাদের রাগ ও অবমাননার কথা শুনতে হবে আপনাকে, যারা ঘোড়া চালানোর ক্ষেত্রে সর্বকালের সেরা দুই জক। আমাদের স্থানীয় ট্র্যাকের বাইরে একজন ক্ষুদে লোক আছে যে সংবাদপত্র বিক্রি করেন এবং বলে থাকেন, ‘আপনার পত্রিকা নিন, প্রতারক শোমেকার সম্পর্কে খবর নিন।’ এখানে সে এমন একজনকে ডাকছে যে জীবিত অন্য যেকোনো জকের চেয়ে বেশি বিজয়ী হয়েছে (এবং সে এখনও ঘোড়ায় চড়ে ভালোভাবেই চড়ে) এবং এখানে এই সংবাদপত্রের লোকটি মাত্র এক পয়সার বিনিময়ে কাগজ বিক্রি করছেন এবং শো-কে প্রতারক বলছেন। শো একজন কোটিপতি, সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সে তার প্রতিভা দিয়ে এটা অর্জন করেছে এবং সে এই লোকটির বাকি জীবনের জন্য এবং অর্ধ ডজন অনন্তকালের জন্য এই লোকটির সব সংবাদপত্র কিনে নিতে পারেন। সংবাদপত্রে লেখালেখিতে যুক্ত ছেলে-মেয়েদের কাছে হেমিংওয়েও উপহাসের শিকার হন। তারা তার চলে যাওয়া পছন্দ করেনি। আমার মনে হয়েছিল তার চলে যাওয়াটা বেশ ভালো। তিনি নিজের মার্সি কিলিং সৃষ্টি করেছিলেন। এবং তিনি কিছু লেখা সৃষ্টি করেছিলেন। এর কিছু অংশ শৈলীর উপর খুব বেশি নির্ভরশীল ছিল কিন্তু এটি এমন এক শৈলী তিনি যা দিয়ে ভেঙে ফেলেছিলেন; এমন একটি শৈলী যা হাজার হাজার লেখককে ধ্বংস করে দিয়েছে যারা এর যেকোনো অংশ ব্যবহারের চেষ্টা করেছিলেন। একবার একটি শৈলী বিকশিত হয়ে গেলে এটি একটি সহজ জিনিস হিসাবে বিবেচিত হয়, কিন্তু শৈলী কেবল একটি পদ্ধতির মাধ্যমেই বিকশিত হয় না, এটি অনুভূতির মাধ্যমে বিকশিত হয়, এটি একটি নির্দিষ্ট উপায়ে ক্যানভাসে তুলি রাখার মতো এবং আপনি যদি শক্তি এবং প্রবাহমানতার পথে বাস না করেন, তবে শৈলী অদৃশ্য হয়ে যায়। হেমিংওয়ের শৈলী শেষের দিকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার ঝোঁক দেখায়, কিন্তু এর কারণ তিনি তার সতর্কতাকে অবহেলা করেছিলেন এবং লোকদের তার সাথে কিছু করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন। আমি জানি একজন ছোট কবি আছে যে অন্য রাতে এসেছিল। সে একজন শিক্ষিত এবং চতুর, নারীদের তাকে সমর্থন করতে দেয় যাতে আপনি জানেন সে কিছুতে পারদর্শী। সে একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব, একজন মানুষ, যার চারপাশে নরম স্বভাবের মানুষ, দেখতে বেশ সাহিত্যিক এবং সে এই কালো নোটবুকগুলো তার সাথে বহন করে এবং সেগুলো থেকে সে আপনাকে পড়ে শোনান। এই ছেলেটি অন্য রাতে আমাকে বলেছিল, ‘বুকাওস্কি, আমি তোমার মতো লিখতে পারি কিন্তু তুমি আমার মতো লিখতে পারো না।’ আমি তাকে জবাব দেইনি কারণ তার দরকার আত্ম-গৌরব, কিন্তু আসলে, সে কেবল মনে করে যে সে আমার মতো লিখতে পারে। প্রতিভা হতে পারে সহজ উপায়ে গভীর কিছু বলার ক্ষমতা, এমনকি সহজতর উপায়ে একটি সহজ কথা বলার ক্ষমতা। ওহ, যাইহোক, আপনি যদি কোন ছোট লেখকের উপর একটি দৃষ্টিভঙ্গি খুজে পেতে চান, তবে সে সেই যে একটি পার্টি দেয় বা তার বই প্রকাশিত হলে তার জন্য একটি দৃষ্টিভঙ্গি ছুড়ে দেয়।
হেমিংওয়ে রূপ আর অর্থ আর সাহস আর ব্যর্থতা আর উপায় খুঁজতে ষাঁড়ের লড়াই অধ্যয়ন করেছিলেন। আমি একই কারণে বক্সিং ম্যাচে যাই এবং ঘোড়দৌড়ে অংশ নিই। অনুভূতি আছে কব্জি, কাঁধ এবং মন্দিরে। দেখার এবং রেকর্ড করার একটা ধরন আছে যা পথরেখা, রূপ, সক্রিয়তা, সত্য এবং পুষ্প, কুকুরের হাঁটা, বিছানার নিচে নোংরা প্যান্টি, এবং টাইপরাইটারের আওয়াজ, আপনি যখন সেখানে বসে আছেন, এটাই হল বড় আওয়াজ, পৃথিবীর সবচেয়ে বড় আওয়াজ, যখন আপনি এটিকে আপনার পথে, সঠিক উপায়ে নামিয়ে আনছেন, এবং এর আগে কোনও সুন্দরী নারীর কোন মূল্যই নেই এবং আপনি যা আঁকতে বা খোদাই করতে পারেন এর আগে এদের কোন মূল্যই নেই; এটিই চূড়ান্ত শিল্প, এই কথার লেখন এবং সব মূল্যের কারণ; এটিই আয়োজন করা সর্বকালের সেই সেরা জুয়া এবং খুব বেশি মানুষ এতে জিতে না।
কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘বুকাওস্কি, যদি আপনি লেখালেখির একটা কোর্সে শেখাতেন, আপনি তাদের কী করতে বলতেন?’ আমি উত্তর দিয়েছিলাম, ‘আমি তাদের সবাইকে রেসট্র্যাকে পাঠাতাম এবং প্রতিটি দৌড়ের উপর ৫ ডলার করে বাজি ধরতে বাধ্য করতাম।’ এই গাধাটা ভেবেছিল আমি মজা করছি। বিশ্বাসঘাতকতা, প্রতারণা আর কোন অবস্থান পরিবর্তনের জন্য মানবজাতির দৌড় প্রতিযোগিতা খুবই ভালো। যারা লেখক হতে চায় সেসব লোকের যা দরকার তা হলো এমন একটি জায়গায় ধরে রাখা যে সেখান থেকে তারা দুর্বল এবং নোংরা খেলার মাধ্যমে বেরিয়ে আসতে পারবে না। এই কারণেই পার্টিতে মানুষের বিভিন্ন গ্রুপ এত জঘন্য: তাদের সমস্ত হিংসা, ক্ষুদ্রতা এবং ছলাকলার বহিঃপ্রকাশ ঘটে এখানে। যদি আপনি জানতে চান আপনার বন্ধু কারা, তাহলে আপনি দুটি কাজ করতে পারেন: তাদের পার্টিতে আমন্ত্রণ জানান অথবা জেলে যান। দ্রুতই আপনি দেখতে পাবেন যে আপনার কোন বন্ধু নেই।
যদি আপনি মনে করেন আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আপনার বুনিরবোঁটা কিংবা আপনার বিঁচিজোড়া অথবা অন্য কারোরটা ধরে থাকুন। এখানে সবই খাপ খায়।
আর যেহেতু আমি অবশ্যই ধরে নিচ্ছি (আমি এর কোনওটি দেখিনি) যে এই ইস্যুতে আমাকে সম্মানিত এবং সমালোচনা করা হচ্ছে, তাই ছোট কাগজ সম্পর্কে কিছু বলা উচিত, যদিও আমি এ নিয়ে আগে অন্য কোথাও কিছু বলে থাকতে পারি? - বিয়ারের এক সারি বোতল অন্তত শেষ করে। ছোট কাগজগুলি অকেজো মেধার অপব্যবহারকারী। বিংশ শতাব্দীর বিশ এবং ত্রিশের দশকে ছোটকাগজের প্রাচুর্য ছিল না। ছোট কাগজ ছিল একটি ঘটনা, কোনও বিপর্যয় নয়। একজন চাইলে ছোট কাগজগুলোর নাম খুঁজে বের করতে পারতো এবং সাহিত্যের ইতিহাস জুড়েই তা করা যেতো; মানে, তারা সেখানেই শুরু করতো এবং তারা উপর দিকে যেতো, তারা হয়ে ওঠতো। তারা বই, উপন্যাস, নানাকিছু হয়ে ওঠতো। এখন বেশিরভাগ ছোট কাগজই ছোট আকারে শুরু করে এবং ছোটই থেকে যায়। ব্যতিক্রম সবসময়ই থাকে। উদাহরণ দিয়ে বলি, আমার মনে আছে প্রথমবারের মতো ডিকেড নামের একটি ছোট কাগজে ট্রুম্যান ক্যাপোটেকে পড়েছিলাম, এবং আমি ভেবেছিলাম এখানে এমন একজন মানুষ আছেন যার কিছুটা সতেজতা, শৈলী এবং মোটামুটি মৌলিক শক্তি রয়েছে। কিন্তু, পছন্দ হোক বা না হোক, মূলত বড় চটকদার কাগজগুলি ছোট কাগজের তুলনায় অনেক উচ্চ স্তরের কাজ ছাপে - এবং বিশেষ করে গদ্যে। আমেরিকার প্রতিটি গর্দভ অসংখ্য ব্যর্থ কবিতা প্রকাশ করে থাকে। আর তাদের একটা বিরাট অংশ প্রকাশিত হয় ছোট কাগজে। গুনগুনানি, আরেকটি সংস্করণ। আমাদের অনুদান দাও, দেখো আমরা কী করছি! আমি ডাকযোগে অসংখ্য ছোট কাগজ পাই, অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে। আমি সেগুলো উল্টেপাল্টে দেখি।
ঊষর বিশাল শূন্যপ্রান্তর। আমার মনে হয় আমাদের সময়ের অলৌকিক ঘটনা হলো এত মানুষ এত কথা লিখতে পারে যা একেবারেই অর্থশূন্য, কিন্তু তারা তা করতে পারে, এবং তারা তা অবিরাম ও নিরলসভাবে করে। আমি ‘লাফ লিটারেরি’ এবং ‘ম্যান দ্য হাম্পিং গানস’ কাগজের তিনটি সংখ্যা প্রকাশ করেছিলাম। প্রাপ্ত রচনাগুলো এতটাই অদক্ষ ছিল যে অন্য সম্পাদক এবং আমি বেশিরভাগ কবিতা লিখতে বাধ্য হয়েছিলাম। তিনি একটি কবিতার প্রথমার্ধ লিখতেন, তারপর আমি এটি শেষ করতাম। তারপর আমি অন্যটির প্রথমার্ধে যেতাম এবং তিনি এটি শেষ করতেন। তারপর আমরা বসে নামগুলি বের করতাম: ‘দেখা যাক, আমরা এই ধোনচোষাদের কী নামে ডাকবো?’
এবং মাইমিও মেশিন আবিষ্কারের সাথে সাথে খুব কম খরচে এবং কোনও ফলাফল ছাড়াই দুর্দান্ত দক্ষতাসহ সবাই সম্পাদক হয়ে উঠল। ওলে ছিল প্রথম দিককার একটি ব্যতিক্রম এবং আপনি যদি আমাকে তথ্য দিয়ে কোনঠাসা করে ফেলেন তবে আরও একটি বা দুটি ব্যতিক্রম তুলে ধরতে পারি। উন্নত মুদ্রিত (অ-মাইমিও) ম্যাগাজিন অনুসারে, দ্য ওয়ার্মউড রিভিউ-কে (এখনকার দেড়শোটি সংখ্যা) আমাদের সময়ের সেই অঞ্চলের অসাধারণ কাজ হিসেবে মানতেই হবে। নীরব থেকে এবং কান্নাকাটি না করে, গালভরা কথা না বলে, ত্যাগ না করে বা সাময়িকভাবে বিরত না থেকে, অথবা প্যাসিফিক প্যালিসেডসে মাতাল অবস্থায় সাইকেল চালানোর জন্য গ্রেপ্তার হওয়া নিয়ে কিংবা পোর্টল্যান্ডের কোন হোটেল রুম থেকে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর দ্য আর্টস সম্পাদকদের কাউকে মুশকিলে ফেলতে হামবড়া চিঠি না লিখে (যেমনটা বেশিরভাগই করে), ম্যালোন কেবল এগিয়ে গেছেন আর এগিয়ে গেছেন, সংখ্যার পর সংখ্যার পর সংখ্যা করে গেছেন, সঠিক এবং জীবন্ত মেধাদের সংকলনভুক্ত করেছেন। ম্যালোন তার সংখ্যাগুলিকে নিজেদের পক্ষে কথা বলতে দেন এবং অদৃশ্য থাকেন। কোন রাতে আপনার দরজায় সস্তা পোর্ট ওয়াইনের বিশাল জগ নিয়ে তাকে টোকা মারতে দেখতে পাবেন না, ‘আরে, আমি মারভিন ম্যালোন, আমি আমার শেষ সংখ্যায় আপনার কবিতা পাখির বাসায় বেড়াল-গু ছাপিয়েছিলাম। মনে হয় আমার পাছায় লাত্থি মারব একটা। চোদার জন্য কিছু আছে কি আপনার এখানে?’
বিশাল একা হৃদয়ের নাকাল মেধাহীনদের ক্লাব, লেখকদের চেয়েও খারাপ জাতের সম্পাদকদের সঙ্গে এখানেই ছোটরা বিকশিত হয়েছে। আপনি যদি একজন লেখক হোন এবং বোকামির পরিবর্তে শিল্প তৈরিতে গভীরভাবে আগ্রহী হোন, তাহলে যেকোনো মুহূর্তে জমা দেওয়ার জন্য দুএকটা ছোট কাগজ রয়েছে, যেখানে সম্পাদনা ব্যক্তিগত নয়, পেশাদার। এই লেখাটি যে ম্যাগাজিনে জমা দেওয়া হয়েছে তা পড়িনি তবে বেশ ভালো জায়গা হিসেবে ওয়ার্মউডের সাথে দ্য নিউ ইয়র্ক কোয়ার্টারলি, ইভেন্ট, সেকেন্ড এয়ন, জো ডিম্যাজিও, সেকেন্ড কামিং, দ্য লিটল ম্যাগাজিন এবং হিয়ারস-এ লেখা দিতে আমি পরামর্শ দেব।
‘আপনি লেখক হতে চান মনে হচ্ছে,’ শে বলে, ‘রেসট্র্যাকে যত শক্তি খরচ করেন, যদি তার সবটা লেখার জন্য ব্যয় করেন আপনি তো মহান হয়ে যাবেন।’ আমার মনে পড়ে ওয়ালেস স্টিভেন্সের কথা, তিনি একবার বলেছিলেন, ‘শ্রমের সাফল্য হিসেবে শিল্প তা একজন কৃষকের আদর্শ।’ অথবা যদি তিনি না বলতেন যে তিনি এর কাছাকাছি কিছুই বলেছিলেন। লেখা যখন ইচ্ছা তখনই আসে। আপনি এ ব্যাপারে কিছুই করতে পারেন না। আপনি জীবনে যত লেখা আছে তাকে চেপে এর চেয়ে বেশি বের করতে পারেন না। এমন যেকোনো প্রচেষ্টা আত্মার মধ্যে আতঙ্ক তৈরি করে, সীমা ছাড়িয়ে যায় এবং বিরোধে জড়ায়। এমন গল্প আছে যে হেমিংওয়ে খুব ভোরে ঘুম থেকে উঠে দুপুরে তার সমস্ত কাজ সেরে ফেলতেন, কিন্তু যদিও আমি ব্যক্তিগতভাবে তার সাথে কখনও দেখা করিনি, আমার মনে হয় হেমিংওয়ে যেন একজন মদ্যপ ছিলেন, যিনি তার কাজকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন যাতে তিনি মাতাল হতে পারতেন।
বেশিরভাগ নতুন এবং তাজা মেধা নিয়ে ছোট কাগজের মধ্যে যা বিকশিত হতে দেখেছি আমি তা হলো প্রথম পানি-ছিটকানির শব্দ চমক। আমার মনে হয়, আহ, অবশেষে এখানে একটি পাওয়া গেল। হয়তো এখন কিছু আছে আমাদের। কিন্তু একই প্রক্রিয়া একই কৌশল বারবার শুরু হয়। টাটকা নতুন প্রতিভা, ছিটকে ওঠার পর, সর্বত্র আবির্ভূত হতে শুরু করে। তিনি সেই হতভাগা টাইপরাইটার নিয়ে ঘুমান এবং স্নান করেন এবং এটি সবসময় চলতে থাকে। মেইন থেকে মেক্সিকো পর্যন্ত প্রতিটি মাইমিওতে তার নাম থাকে এবং তার কাজ ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর এবং দুর্বলতর এবং দুর্বলতর হয়ে ওঠে এবং ক্রমাগত ছাপা হতে থাকে। কেউ তার (অথবা শে’র) জন্য একটি ঊন প্রকাশ করে এবং তারপর তারা আপনার স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকে। তারা ৬-৭টি ভালো প্রথম দিকের কবিতা এবং সব খারাপ কবিতা পড়ে থাকে। তারপর আপনার আরও একটি ছোট ম্যাগাজিনের ‘নাম’ থাকে। কিন্তু যা হয়েছে তা হলো, কবিতা সৃষ্টির চেষ্টার পরিবর্তে তারা যত বেশি সম্ভব ছোট কাগজে উপস্থিত থাকার চেষ্টা করে। এটি সৃষ্টির চেয়ে প্রকাশনার প্রতিযোগিতায় পরিণত হয়। মেধার এই বিস্তার সাধারণত বিশের কোঠায় থাকা লেখকদের মধ্যে দেখা যায় যাদের যথেষ্ট অভিজ্ঞতা নেই, যাদের হাড় ঢেকে রাখার মতো যথেষ্ট মাংস নেই। বেঁচে থাকা ছাড়া লেখা সম্ভব নয় এবং সব সময় লেখা মানে বেঁচে থাকা নয়। মদ্যপান লেখক তৈরি করে না কিংবা মারামারি-চেচাঁমেচি লেখক তৈরি করে না, এবং যদিও আমি দুটোই অনেক করেছি, তবুও এটা কেবল একটি ভ্রান্ত ধারণা এবং অসুস্থ কল্পনাপ্রবণতা যে এই কাজগুলি একজনকে আরও ভালো লেখক করে তুলবে। অবশ্যই, এমন সময় আসে যখন আপনাকে লড়াই করতে হয় এবং এমন সময় আসে যখন আপনাকে মদ্যপান করতে হয়, কিন্তু এই সময়গুলি সত্যিই সৃজনশীলতা বিরোধী এবং এগুলি সম্পর্কে আপনার কিছুই করার নেই।
লেখালেখি অবশেষে কাজ হয়ে ওঠে, বিশেষ করে যদি আপনি এর মাধ্যমে ভাড়া এবং শিশু ভরণপোষণের খরচ মেটানোর চেষ্টা করেন। কিন্তু এটিই সবচেয়ে ভালো কাজ এবং একমাত্র কাজ, এবং এটি এমন একটি কাজ যা আপনার বেঁচে থাকার ক্ষমতা বাড়ায় এবং আপনার বেঁচে থাকার ক্ষমতা আপনাকে সৃষ্টি করার ক্ষমতা দিয়ে প্রতিদান দেয়। একজন অন্যজনকে খাওয়ায়; এটা সবই খুব জাদুকরী। আমি ৫০ বছর বয়সে খুব একঘেয়ে চাকরি ছেড়ে দিয়েছিলাম (বলা হতো যে আমার জীবনের নিরাপত্তা ছিল, আহ!) এবং আমি টাইপরাইটারের সামনে বসেছিলাম। এর চেয়ে ভালো উপায় আর নেই। সর্বাত্মক জ্বলন্ত নরকের মুহূর্ত আসে যখন মনে হয় আপনি পাগল হয়ে যাচ্ছেন; এমন মুহূতর্রা আসে, কথা ছাড়া ধ্বনি ছাড়াই দিন যায়, সপ্তাহ যায়, যেন সবকিছুই অদৃশ্য হয়ে গেছে। তারপর এটি আসে এবং আপনি ধূমপান করেন বসে বসে, পিষেণ, পিষতে থাকেন, এটা গড়ায় আর গর্জায়। ঘুম থেকে আপনি দুপুরে উঠতে পারেন, আপনি ভোর ৩টা পর্যন্ত কাজ করতে পারেন। কিছু লোক আপনাকে বিরক্ত করবে। তারা বুঝতে পারবে না আপনি কী করতে চেষ্টা করছেন। তারা আপনার দরজায় কড়া নাড়বে এবং চেয়ারে বসে থেকে আপনার সময় নষ্ট করবে কিন্তু আপনাকে কিছুই দেবে না। যখন খুব বেশি অকাজের লোক আসে এবং বারবার আসতে থকে, তখন তাদের প্রতি নিষ্ঠুর হতে হবে কারণ তারা আপনার প্রতি নিষ্ঠুর আচরণ করছে। পাছায় লাথি মেরে তাদেরকে অবশ্যই রাস্তায় ছুড়ে ফেলতে হবে। কিছু লোক আছে যারা নিজস্ব ্পায়ে পরিশোধ করে থাকে, তারা তাদের নিজস্ব শক্তি এবং নিজস্ব আলো নিয়ে আসে কিন্তু অন্যরা বেশিরভাগই আপনার এবং তাদের নিজের জন্য অকেজো। মৃতদের সহ্য করা মানবিক নয়, এ কেবল তাদের মৃতত্ব বৃদ্ধি করে এবং তারা চলে যাওয়ার পরে সর্বদা আপনার কাছে তা প্রচুর পরিমাণে রেখে যায়।
এবং তারপর, অবশ্যই, নারীরা আছেন। নারীরা অন্য যেকোনো কিছুর চেয়ে, এমনকি একটি জার্মান পুলিশ কুকুরের চেয়েও একজন কবির সাথে বিছানায় যেতে পছন্দ করেন, যদিও আমি একজন নারীকে জানতাম যিনি একজন রাষ্ট্রপতি কেনেডিকে চুদেছেন বলে দাবি করে খুব মজা করতেন। আমার জানার কোন উপায় ছিল না। তাই, যদি আপনি একজন ভালো কবি হোন, তাহলে আপনাকে একজন ভালো প্রেমিক হওয়ারও শেখার পরামর্শ দেব। এটা নিজেই একটা সৃজনশীল কাজ, একজন ভালো প্রেমিক হোন, তা থেকে শিখুন কিভাবে, খুব ভালোভাবে শিখুন এটা কিভাবে করতে হয় কারণ যদি একজন ভালো কবি হোন তাহলে অনেক সুযোগ পাবেন, এবং যদিও এটা রক স্টার হওয়ার মতো নয়, তবুও এটা আসবেই, তাই রক স্টারদের মতো না ভেবে বারবার করে এবং অলসভাবে নষ্ট করবেন না। নারীদের জানান যে আপনি সত্যিই সেখানে আছেন। তাহলে, অবশ্যই, তারা আপনার বই কিনতে থাকবেন।
এবং এই পরামর্শটা কিছু সময়ের জন্য যথেষ্ট হোক। হ্যাঁ, আমি উদ্বোধনী দিনে ১৮০ ডলার জিতেছি, গতকাল ৮০ ডলার হারিয়েছি, তাই আজই গুরুত্বপূর্ণ দিন। এগারোটা বাজতে দশ মিনিট বাকি। প্রথম দফা দুপুর ২টা। আমার ঘোড়ার জিনগুলো সারিবদ্ধ করা শুরু করতে হবে। গতকাল একজন লোক ছিল যার হার্ট মেশিন লাগানো ছিল এবং তিনি হুইলচেয়ারে বসে ছিলেন। তিনি বাজি ধরছিলেন। তাকে বিশ্রামকক্ষে রাখুন এবং তিনি রাতারাতি মারা যাবেন। বাইরে আরেকজন লোককে দেখলাম, অন্ধ। গতকাল আমি যেমন কাটিয়েছিলাম তার চেয়ে তিনি নিশ্চয়ই আরও ভালো দিন কাটিয়েছেন। আমার কোয়াগ্লিয়ানোকে ফোন করে বলতে হবে যে আমি এই লেখাটি শেষ করেছি। এখন খুব অদ্ভুত ধরনের একটা কুত্তার ছাও আছে। আমি জানি না তিনি কীভাবে এটাকে দেখভাল করেন এবং তিনি আমাকে তা বলবেন না। আমি তাকে বক্সিং ম্যাচে বিয়ার নিয়ে বসে থাকতে দেখি এবং খুব আরামে আছে বলে দেখাচ্ছে। আমি ভাবছি সে কী করছে। সে আমাকে চিন্তায় ফেলে দিয়েছে।
উৎস: স্মল প্রেস রিভিউ, খ- ৪, নং ৪, ১৯৭৩
চার্লস বুকাওস্কির ইশতেহার
শ্বাস-প্রশ্বাসের গণিত আর উপায় নিয়ে
ভাষান্তর: রথো রাফি
শ্বাস-প্রশ্বাসের গণিত আর উপায় নিয়ে
ভাষান্তর: রথো রাফি
আরও পড়ুন: [বুকাওস্কি সংখ্যা]




মন্তব্য