তুমি জানো না ভালোবাসা কী বুকাওস্কি বললেন
আমি ৫১ বছর বয়সী আমার দিকে তাকাও
আমি এ তরুণীর প্রেমে পড়েছি
আমার খারাপ লেগেছিলো কিন্তু শেও দিয়েছিলো ফোন কেটে
তাই তো ঠিক আছে, এমনই হওয়া উচিত
আমি তাদের রক্তে মিশে গেছি এবং তারা আমাকে বের করতে পারে না
তারা আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য সব চেষ্টা করে
কিন্তু তারা সবাই শেষ পর্যন্ত ফিরে আসে
তারা সবাই আমার কাছে ফিরে আসে শে ছাড়া
যাকে আমি রোপণ করেছিলাম
কেঁদেছিলাম আমি তার জন্যই
তবে আমি সেই দিনগুলোতে সহজেই কেঁদেছিলাম
আমাকে কঠিন জিনিসের উপর চরতে দিও না
আমি তখন খারাপ হয়ে যাই
আমি এখানে বসে বিয়ার পান করতে পারতাম
সারা রাত হিপ্পিরা তোমাদের সাথে
আমি এ বিয়ার দশ কোয়ার্ট পান করতে পারতাম
আর কিছুই না এতো জলের মতো
কিন্তু আমাকে কঠিন জিনিসের উপর চরতে দাও
এবং জানালার বাইরে লোকেদের মধ্য দিয়ে শুরু করব
যে কাউকে জানালার বাইরে ছুঁড়ে ফেলেবো
আমি এটা করেছি
কিন্তু তুমি জানো না ভালোবাসা কী
তুমি জানো না কারণ তুমি কখনও
প্রেমে পড়োনি এটা যে এমনই সহজ
এ তরুণী কর্মকর্তাকে বুঝতে পেরেছি দেখো শে সুন্দরী
শে আমাকে বুকোস্কি বলে ডাকে
মৃদু কণ্ঠে বলে বুকোস্কি
আর আমি বলি কী
কিন্তু তুমি জানো না ভালোবাসা কী
আমি তোমাকে বলছি এটা কী
কিন্তু তুমি তো শুনছো না
এই ঘরে তোমাদের কেউ নেই
যে চিনতে পারতে ভালোবাসা এগিয়ে আসে যদি
এবং বিরক্ত করতো তোমাকে পাছায়
আমি ভাবতাম কবিতা পাঠ মানে দায় এড়ানো
দেখো আমার বয়স ৫১ বছর আর আশেপাশেই ছিলাম
আমি জানি ওগুলো দায় এড়ানো
কিন্তু নিজেকে বলেছিলাম বুকোস্কি
ক্ষুধার্ত থাকা আরও বেশি দায় এড়ানো
তো তুমি এখানে আছো এবং কিছুই এমন হওয়া উচিত নয়
সেই লোকটির নাম গ্যালওয়ে কিনেল
এক ম্যাগাজিনে তার ছবি দেখেছিলাম
তার ওপরে একটা সুন্দর মগ আছে
কিন্তু সে একজন শিক্ষক
খ্রিস্ট তুমি কি কল্পনা করতে পারো
কিন্তু তারপর তোমরাও শিক্ষক
এখানে ইতিমধ্যেই তোমাদের অপমান করছি আমি
না আমি তার কথা শুনিনি
অথবা তাকেও
ওরা সবাই উইপোকা
হয়তোবা এ অহংকার আমি আর বেশি পড়ি না
কিন্তু এইসব মানুষ যারা সুনাম গড়ে তোলে
পাঁচ-ছয়টি বইয়ের উপর ভিত্তি করে
উইপোকা
বুকোস্কি শে বলে
তুমি সারাদিন ধ্রুপদী সঙ্গীত কেন শোনো
শেকে এই কথা বলতে কি শুনো না তুমি
বুকোস্কি তুমি সারাটা দিন ধ্রুপদী সঙ্গীত কেন শোনো
এটা তোমাকে অবাক করে, তাই না
তুমি ভাববে না আমার মতো একজন অভদ্র বেজন্মা
সারাদিন ধ্রুপদী সঙ্গীত শুনতে পারে
ব্রাহমস রাচম্যানিওফ বার্তোক টেলিম্যান
ধুর, আমি এখানে লিখতে পারিনি
এখানে অনেক নীরবতা অনেক গাছপালার মাঝে
শহর পছন্দ করি আমি, এ আমার উপযুক্ত জায়গা
আমি প্রতিদিন সকালে ধ্রুপদী সঙ্গীত বাজাই
এবং আমার টাইপরাইটারের সামনে বসে থাকি
একটি সিগার জ্বালাই আমি এবং এভাবে ধূমপান করি দেখো
এবং বলি বুকাওস্কি তুমি একজন ভাগ্যবান মানুষ
বুকাওস্কি তুমি সবকিছুর মধ্য দিয়ে গেছো
এবং তুমি একজন ভাগ্যবান মানুষ
এবং নীল ধোঁয়া টেবিল জুড়ে ভেসে বেড়ায়
এবং আমি জানালা দিয়ে ডেলংপ্রে অ্যাভিনিউতে তাকাই
এবং আমি দেখি মানুষ ফুটপাথ ধরে আসছে আর যাচ্ছে
এবং আমি সিগারে ফুঁ দিচ্ছি এভাবে
এবং তারপর আমি সিগারটি এভাবে অ্যাশট্রেতে রাখি
এবং গভীর নিঃশ্বাস নিই
এবং লিখতে শুরু করি
আমি বলি বুকাওস্কি এটাই জীবন
গরিব থাকা ভালো, অর্শরোগ থাকা ভালো
প্রেমে থাকা ভালো
কিন্তু তুমি জানো না এটা কেমন
তুমি জানো না প্রেমে পড়া কেমন
তুমি জানো না প্রেমে পড়া কেমন
তুমি যদি শেকে দেখতে পারতে তুমি বুঝতে পারতে আমি কী বলতে চাইছি
শে ভেবেছিলো আমি এখানে আসবো আর শুয়ে পড়ব
শে শুধু এই জানত
শে আমাকে বলেছিলো শে এটা জানত
ধুর, আমার বয়স ৫১ বছর এবং শের বয়স ২৫
এবং আমরা প্রেমে পড়েছি এবং শে ঈর্ষায় জ্বলছে
যীশু এ সুন্দর
শে বলেছিলো যদি আমি এখানে আসি আর শুয়ে পড়ি তাহলে শে আমার চোখ উপড়ে ফেলবে
এখন এই তোমার জন্য ভালোবাসা
তোমাদের মধ্যে কেউ এ সম্পর্কে কি জানো
আমি তোমাকে কিছু বলি
জেলে এমন পুরুষদের সাথে দেখা হয়েছে যাদের বেশি স্টাইল ছিল তাদের চেয়ে
যারা কলেজে ঘুরে বেড়ায়
এবং কবিতা পাঠে যায়
তারা রক্তচোষা যারা দেখতে আসো
কবির মোজা নোংরা কিনা
অথবা দুর্গন্ধ হচ্ছে কিনা বগলের নিচে
বিশ্বাস করো আমি তাদের নিয়ে হতাশ নই
কিন্তু আমি চাই তুমি এটা মনে রাখো
আজ রাতে এই ঘরে একজনই কবি আছেন
আজ রাতে এই শহরে একজনই কবি
হয়তো আজ রাতে এই দেশে একজনই প্রকৃত কবি
আর তা হচ্ছি আমি
তোমাদের মধ্যে কেউ জীবন সম্পর্কে কী জানো
তোমাদের মধ্যে কেউ কী জানো কোন কিছু নিয়ে
তোমাদের মধ্যে এখানে কাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে
অথবা তোমার কর্মকর্তার হাতে মার খেয়েছো
সিয়ার্স এবং রোবাক থেকে আমাকে পাঁচবার বরখাস্ত করা হয়েছিল
বরখাস্ত করেছিল আর আবার আমাকে নিয়োগ দিয়েছিল তারাই
তাদের জন্য ছিলাম স্টকবয় আমার বয়স যখন ৩৫ এবং তারপর
কুকিজ চুরি করার জন্য আমাকে আটকানো হয়েছিল
আমি জানি সেখানে কেমন ছিলাম
আমার বয়স এখন ৫১ এবং আমি প্রেমে পড়েছি
এই ছোট্ট কর্মকর্তা শে বলে
বুকোস্কি
এবং আমি বলি কী আর শে বলে
আমার মনে হয় তুমি নোংরামিতে ভরা
এবং আমি বলি প্রিয় তুমি আমাকে বোঝো
শেই পৃথিবীর একমাত্র কর্মকর্তা
পুরুষ অথবা নারী
আমি হয়তো তা নিতাম
কিন্তু তুমি জানো না ভালোবাসা কী
শেষপর্যন্ত তারা সবাই আমার কাছে ফিরে এসেছিল
তারা সবাই ফিরে এসেছিল
শে ছাড়া যার কথা আমি তোমাকে বলেছিলাম
যাকে আমি রোপণ করেছিলাম
আমরা সাত বছর একসাথে ছিলাম
আমরা প্রচুর মদপান করতাম
আমি এ ঘরে দুয়েকজন টাইপার দেখি কিন্তু
আমি কোন কবিকে দেখতে পাই না
আমি অবাক হই না
তোমাকে কবিতা লেখার প্রেমে পড়তে হবে
আর তুমি জানো না প্রেমে পড়া কী
এটাই তোমার সমস্যা
আমাকে কিছু ওই জিনিস দাও
ঠিক আছে, বরফ নেই ভালো
তা ভালো, তা ঠিক আছে
তাহলে পথে এই অনুষ্ঠান শুরু করা যাক
আমি জানি আমি কী বলেছি কিন্তু আমার কাছে কেবল একটি থাকবে
তার স্বাদ ভালো
ঠিক আছে তাহলে চলুন এটা শেষ করা যাক
কেবল পরে কেউ পাশ ঘেষে দাঁড়াবে না
খোলা জানালায়
বুকাওস্কিকে নিবেদিত কবিতা
তুমি জানো না ভালোবাসা কী
রেইমন্ড কার্ভার
ভাষান্তর: রথো রাফি
তুমি জানো না ভালোবাসা কী
রেইমন্ড কার্ভার
ভাষান্তর: রথো রাফি




মন্তব্য