কথাসাহিত্যিক ইচক দুয়েন্দে আর নেই! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। লেখার ভেতরে অদ্ভুত উদ্বেগ, অস্বস্তি ও দার্শনিক অন্ধকার বুনে দেয়া অল্পভাষী, শান্ত একজন মানুষ।
একদা ‘পেঁচা’ নামে লিটলম্যাগ সম্পাদনা করতেন৷ লিখতেন শামসুল কবীর নামে। প্রকাশিত বইপত্র: কচিসমগ্র, টিয়াদুর, লালঘর, কলকাতা ভ্রমন্তিকা, We are not lovers, তিনটি খরগোশ ও একটি দুষ্ট পিঁপড়ে৷
বাঙলা সাহিত্যে এমন লেখক আছেন, যাঁরা বইয়ের সংখ্যা দিয়ে নয়, নিজস্ব জগত নির্মাণের ক্ষমতা দিয়ে আলাদা হয়ে থাকেন। ইচক দুয়েন্দে তাঁদেরই একজন।
![]() |
| ইচক দুয়েন্দের বইপত্র |
তাঁর ফিকশনগুলোতে চরিত্রের বিচিত্র নাম, তাদের আতঙ্ক, আকাঙ্ক্ষা— সব মিলিয়ে তাঁর লেখা বাঙলা কথাসাহিত্যে এ এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকবে।
বাঙলা সাহিত্য নিঃসন্দেহে একজন স্বতন্ত্র কণ্ঠ হারালো। তাঁর জন্য গভীর শ্রদ্ধা ও শোক।
শোকার্ত প্রতিধ্বনি ইচক দুয়েন্দের প্রতি বাঙলা সাহিত্যের শ্রদ্ধা!
যারা লেখা দিয়েছেন, এ আয়োজনকে পূর্ণতা দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা৷
➧ পড়ুন: [ইচক দুয়েন্দে সংখ্যা]





তাঁর প্রতি অতল শ্রদ্ধা
উত্তরমুছুন