ভার্সিটিতে পড়াশুনো হলো শেষ। বিদায় বেলায় বললাম ওকে,
চলো গাছতলায় বসি
চোখে চোখ রেখে
দু’দণ্ড কথা বলি
স্মৃতি থাক
একটু
রোমান্টিক।
সে ম্লান হেসে বলল, ওতে কী লাভ? আমাদের যে বিয়ে হবে না।
বললাম,
চলো, তোলা যাক্
দু’একটা সেলফি
দেখাব কাউকে
বিষণ্ন মুহূর্তে
বলব, ভালবাসা এক যে ছিল আমার।
সে ম্লান হেসে বলল, ওতে কী লাভ? আমাদের যে বিয়ে হবে না।
বললাম,
চলো রেঁস্তোরায় বসি
চটপটি খাই
যা তোমার
একান্ত
প্রিয় খাবার।
সে ম্লান হেসে বলল, ওতে কী লাভ? আমাদের যে বিয়ে হবে না।
শেষে মরিয়া বললাম,
চল ঝট করে দু’জনায় চুমু খেয়ে ফেলি, থেকে যাবে এক শিহরণ জাগানো স্মৃতি, বলব সবে, সে এক দারুণ ভালবাসা ছিল আমার।
সে ম্লান হেসে বলল, ছিঃ ওতে কী লাভ? আমাদের যে বিয়ে হবে না।
➧ আরো পড়ুন: [ইচক দুয়েন্দে সংখ্যা]
আমাদের যে বিয়ে হবে না
ইচক দুয়েন্দে
ইচক দুয়েন্দে




মন্তব্য