কচি কুচি কুচি হচ্ছিল জীবনে
এই মাত্র চিরশূন্য হয়ে গেল
এই মাত্র চিরশূন্য হয়ে গেল
মাঝে সে শূন্য ছিল না
ছোট ছোট বলতো, তবু বলতো
ছিলো যোগাযোগ, সকল জীবিতে
নিজের ভাষায় লিখতো, নিজেদের কথা
শরীর তাকে থাকতে দিল না
এখন কোনো সাড়া, বা ইশারা নেই
সকল শূন্যতা তাকে ভাষা দিচ্ছে— কী যে নীরবতা
সে ভাবতো তা কারাগার
কিন্তু তা শূন্যতাকেই জায়গা ছেড়ে দেওয়া
আর লেখক শূন্য হয় না কখনও
লোকে বলে তার অতীতলিপি তাকে বাজায় রিনরিন
সুরের জাদুতে মনে হয় হৃদকথা বুঝি
যা কেউ বোঝে না, নিজেও কোনদিন জানে না
জানবে কে, সে তো নেই
সুরের জাদুতে মনে হয় হৃদকথা বুঝি
যা কেউ বোঝে না, নিজেও কোনদিন জানে না
জানবে কে, সে তো নেই
সে শুধু শূন্যতা, কৃষ্ণবিবর,
নিজেকে জানান দেয় না কখনও
জীবিতেরা তাকে পড়ে, ভাবে নিজেকে
ভাবে বুঝি তাকে বুঝেছে
তাতে তার কী যায় আসে, সে তো শূন্যতা শুধু
অতীতলিপিও তাকে ভাবে না এখানে আর
০৯-০৫-২০২৬
ইচক
রথো রাফি
রথো রাফি




বাহ্...
উত্তরমুছুনদারুণ...
উত্তরমুছুন