একান্ত অন্ধকার থেকে বেড়ে ওঠা গাছ
গ্রেফতার করো আলো
যেখানে দেখবে তাতে আছে লিখা
ততটা ফুল পবিত্র যৌবনের শ্যামলতা।
ও জন্ম, হায় কী বিষাদ
সব কথা গোপনে হয়ে গেল খুন
আর এই ফাগুনের বাতাসে আমি হইলাম অধম
চরে জেগেছে সবুজাভ মহল।
মায়ার ভেতর লগ্ন বয়ে যায়
পথে ফিরে দেখি অতীত যেন
সদাভ্রাম্যমাণ আশ্চর্য জীবন।
গোধূলি নামে ব্রহ্মপুত্রের পাড়ে
ডাকে অদৃশ্য স্বর, রঙ ক্লান্ত
বাহারি পাতা সব
সবিনয় এক শনিবার।
কি যে চার্মিং
কল্পনা করি-
সারাদিন শুয়ে বসে থাকার
অথবা শীতের রাতে
কামিনী ফুলের কথা মনে করে
এখনো লাঙ্গুলিয়া গ্রামে থাকার
আমি রাত ছড়িয়ে বসে আছি
যেখানে হারিয়ে যাওয়া চেহারায়
ফুল হাতে দাঁড়িয়ে থাকছে কয়েকজন
ও চাঁদ, চোখে চোখে রাখছি তোমায়
আমাদের দূরত্ব যে চিরদিনের
যেন আমার ইবাদতে, এঁকে রেখেছে কেউ
বিষণ্ন জন্মদাগ
শনিবার
শুভ্র সরকার
শুভ্র সরকার




মন্তব্য