১.
একটা আমলকি গাছ
ও তার ছায়া
সমস্তকেই ঘিরে আছে
একদল প্রজ্ঞাবান;
তারা ধূলোর তৈরি
হাওয়ার অপেক্ষায় বসে আছে।
২.
শ্রীরাধার ক্রমবিকাশের পাশেই একটা ফুলগাছ,
এত নিচু!
৩.
যৌনকাতর একটা বিড়াল মানুষের ফুলগাছের নিচে
৪.
হাড়ের চিরুনি থেকে চুল বেছে নিচ্ছো, বিকেলে
উত্তরবঙ্গের আলো তোমার পায়ের কাছে
আরো কাছে অসমাপ্ত দরজাটা, যেটা আলোর, খুলতেই
নিচে এসে পড়লো পোষ্য টিকটিকি, পিষে যাওয়া
তাও আলোর, অন্যপাশে মোহন, অন্যপাশে বাঁশি
সমস্বরে গেয়ে উঠলো চেনা কোনো গান
চিরুনি আর চুল আলাদা করতে করতে তুমি
সেই বালিকা টিকটিকির তলপেটে নিভে গেলে, বিকেলে
৫.
খোলা চিতার ছাই
ছড়িয়ে পড়ছে হাওয়ায়
বৃষ্টি আসুক
পোড়া মাটির গজল
রাজীব দত্ত
রাজীব দত্ত




মন্তব্য