মৃত্যুঞ্জয়, একজন ইচক দুয়েন্দে-কে
তারপর আর কোনোদিন দূরবিন দেখিনি চোখে, হাতে পাইনি চোখ, চেখেও দেখিনি স্খলন।
ছোটোবেলা মানুষ নিজের থাকে। এরপর হয় বাদাম ও খেজুরের, মিঠাই ও মাদুরের।
দ্রুতগামী ম্যানিকিনের ডানার অজস্র সঞ্চরণে সে এগিয়ে যায়— আমৃত্যু এক শিলার দিকে যাতে আঘাতগ্রস্ত হয়ে পড়ে যাবে সে, পড়ে কাতরাতে কাতরাতে মরে যাবে সে।
এই শাশ্বত উড়ালটাকেই আমরা জীবন বলি।
দূরবিনের দূর আর চুম্বনের অনিচ্ছা বাদে জীবের এই উড়ালের আর কোনো শান নেই।
টিয়াদুর ইয়া দূর যাবে বলে উঠেছে মেঘমল্লারের রথে শোকের অস্তে ঘুমাবো আমরাও তারই বরেন্দ্রভূমে
প্রশ্নপ্রসবা মন কারণ জানার ছলে তাকায়-
মানুষ মরে যাবে কেন, কেনইবা মানুষ খুব স্খলনোন্মুখ?
কোনোদিন দূরবিন দেখিনি
নাঈম ফিরোজ
নাঈম ফিরোজ




মন্তব্য