১.
ফায়ার বিগ্রেডের মোড়,
মওলা বাবার দরবার।
সন্ত ইচক গাইছেন—
‘তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ-করা।’
মওলা বাবা তবলার আধো বোলে মৃদু হাসির দোল।
‘এখনো তারে চোখে দেখি নি,
শুধু বাঁশি শুনেছি—
...শুধু স্বপনে এসেছিল সে,
নয়নকোণে হেসেছিল সে’।
২.
টিয়াদুর।
মহাআখ্যান, মহাগপ্প—
একটি বাদুর আর একটি টিয়া।
দুজনার ভাব হলো খুব।
প্রেম হলো।
বোবাডোম বৃক্ষ সাক্ষী।
৩.
লালঘর।
কারাগার ভেঙে ফুলবাগান হোক—
রাষ্ট্র বিলুপ্ত হবে,
সীমান্তগুলি মুছে যাবে,
আমরা নাচবো আর গাইবো গান
পরীদের সাথে।
৪.
চি বেদ।
তুমি প্রেম
অভেদ
মহাবিশ্ব
তুমি বিস্ময়—
ইয়া তু ইয়া চি ইক ইক চি।
‘গন্ধম জ্ঞানম অদ্বিতীয়াম।’
৫.
কথাসাহিত্যের কবির সাথে
সতের্বাঠার পরীর মেলায়
চলো যাই—
ইর্বিন টগরের গান পেরিয়ে
কবির লড়াই,
চিরমা চি’র চুম্বন
লাভ উইদাউট লাস্ট!
৬.
চিক চিক চিক চিক চিক
অতঃপর অনন্তঘুম
তবু ভালো এই অসামান্য আলো!
১৯০৫২০২৬
সন্ত ইচক দুয়েন্দে— লাভ উইদাউট লাস্ট
রফিক জিবরান
রফিক জিবরান




মন্তব্য