চার্লস বুকোস্কির ১০৬তম জন্মদিন উপলক্ষে লিটল ম্যাগাজিন বিন্দুর উদ্যোগে প্রকাশিত হয়েছে বিশেষ গ্রন্থ চার্লস বুকোস্কি। জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট সন্ধ্যায় জলেশ্বরী কার্যালয়ে কেক কেটে চার্লস বুকোস্কিকে স্মরণ করা হয়।
আয়োজনে বুকোস্কির জীবন, সাহিত্য ও নন্দনচিন্তা নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক সুশান্ত বর্মণ, বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান এবং সংগীতশিল্পী আরিফুল হক শাকিল। আলোচনায় বুকোস্কির সাহিত্যিক স্বাতন্ত্র্য, তাঁর জীবনবোধ, প্রচলিত নন্দনতত্ত্বের বিরুদ্ধে অবস্থান এবং বাঙলা ভাষার পাঠকসমাজে তাঁর সাহিত্যিক প্রভাবের বিভিন্ন দিক উঠে আসে।
বিন্দুর উদ্যোগে প্রকাশিত বিশেষ গ্রন্থটি বুকোস্কির জীবন ও সাহিত্যকে ঘিরে বাঙলা ভাষায় একটি বিস্তৃত পাঠের আয়োজন। ঘাসফুল প্রকাশিত গ্রন্থটিতে তাঁর জীবন, কবিতা, কথাসাহিত্য, নন্দনচেতনা, প্রভাব, বিতর্ক ও উত্তরাধিকার নিয়ে বিভিন্ন প্রবন্ধ, অনুবাদ ও বিশ্লেষণ স্থান পেয়েছে।
বুকোস্কির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠান এবং বিশেষ গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বাঙলা ভাষার পাঠকের কাছে তাঁর সাহিত্যকে নতুন করে উপস্থাপনের প্রয়াস নিয়েছে লিটল ম্যাগাজিন বিন্দু।




এ তো দারুণ ঘটনা! ইতিহাস হয়ে গেল ভাই।
উত্তরমুছুনবাংলাদেশে আপনারাই মনে হয় প্রথম
উত্তরমুছুনঅ্যান্টি-সেলিব্রেশন, অ্যান্টি গ্লোরিফিকেশনের পথিককে নিয়ে আয়োজন? যা! শালা!!@#%?
উত্তরমুছুন