.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

চার্লস বুকোস্কি (বিন্দুর বই)

চার্লস বুকোস্কি (বিন্দুর বই)

প্রারম্ভিক

বাঙলাদেশের বাস্তবতায় চার্লস বুকোস্কি পাঠ অদ্ভুত মিশ্র অভিজ্ঞতা তৈরি করে; একদিকে মুক্তির নেশা, অন্যদিকে প্রভু নষ্ট হয়ে যাই...। এর কারণ, তিনি মানুষকে ভালো হওয়া বা উন্নত হওয়ার কথা বলেন না, তথাকথিত নৈতিকতার কথা বলেন না। মোটিভেশনাল স্পিকারদের মতো সকালে উঠে বিছানা গুছিয়ে ফেলতেও বলেন না। বরং উল্টো। আপনি যে অলস, ঈর্ষাকাতর, কামুক, ব্যর্থ, মাঝেমধ্যে নোংরা এবং প্রায়ই ভণ্ড, সেই কথাটাই বারবার মনে করিয়ে দেন। এই কারণেই বোধহয় তাঁকে এত লোক অপছন্দ করে।

তাঁর কবিতা পড়তে পড়তে কখনো মনে হয় তিনি পৃথিবীর ওপর ভীষণ রেগে আছেন। একটু পরে বোঝা যায়, পৃথিবীর চেয়ে নিজের ওপরই বেশি রাগ। আরও একটু পরে বোঝা যায়, রাগটাও পুরো সত্য নয়। ভিতরে গভীর দুঃখ আছে। তারপর আবার দেখা যায়, দুঃখের মধ্যেও হাসছেন। সস্তা বারে বসে। ঘোড়দৌড়ে টাকা হারিয়ে। কোনো ব্যর্থ প্রেমের কথা মনে করে। অথবা পরদিন সকালের হ্যাংওভারের মধ্যে। এই জটিলতাটাই মুখ্য।

আমাদের শহরগুলোর দিকে তাকান। সকালবেলা অফিসগামী মানুষের মুখ দেখুন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন। সরকারি চাকরির কোচিং। ব্যাংকের লাইন। রাজনৈতিক পোস্টার। মাস শেষে বেতনের অপেক্ষা। রাতে ফেসবুকে বিপ্লব। সকালে আবার হাজিরা। এর মধ্যে বুকোস্কি ঢুকে পড়লে অস্বস্তি হবেই।

তিনি যে আমেরিকান ছিলেন এই বিষয়টা পাঠে বিঘ্ন সৃষ্টি করে না, বা তাকে অপর মনে হয় না। রাত তিনটায় যে মানুষ ঢাকা, কুড়িগ্রাম, পটুয়াখালী কিংবা লস অ্যাঞ্জেলেসে একা বসে থাকে, তার নিঃসঙ্গতার ব্যাকরণ প্রায় একই।

বুকোস্কির সবচেয়ে বড় গুণ সততা। সাহিত্যে এর বড় অভাব। সবাই নিজের একটা গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি করে। ব্যক্তিগত প্রেস রিলিজ লেখে। বুকোস্কি সেই কাজ করেননি। নিজের ব্যর্থতা, নোংরামি, ক্ষত বা হীনমন্যতাকেও বাজারে তুলে দিয়েছেন। বলেছেন- এই নাও, মানুষ দেখতে চাইলে মানুষই দেখো। মূর্তি না।

তাঁর কবিতার কদর্যতা নিয়েও অনেক কথা হয়। হওয়াই স্বাভাবিক। কিন্তু কদর্য জিনিশকে বাদ দিলে পৃথিবীর কতটুকু অবশিষ্ট থাকে? হাসপাতাল বাদ। মর্গ বাদ। শ্রমিক কলোনি বাদ। মাতালের বমি বাদ। বৃদ্ধাশ্রম বাদ। প্রেমের প্রতারণা বাদ। তারপর যে পৃথিবী থাকে, সেটা রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন হতে পারে; সাহিত্য নয়।

এইসব কারণেই উৎপলকুমার বসু, সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও শম্ভু রক্ষিতের পর চার্লস বুকোস্কিকে ঘিরে বিন্দুর এ বই। এখানে আছে তাঁর জীবন। পরাজয়। কিংবদন্তি। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ। তাঁর সাহিত্যিক উত্তরাধিকার। অনুবাদ। এবং সবচেয়ে বড় কথা, আমাদের সময়ের সঙ্গে তাঁর সম্পর্ক। বুকোস্কি পড়তে পড়তে আমরা মুখোমুখি হবো নিজেদের ব্যর্থতা, গোপন ক্ষত ও লুকানো আকাঙ্ক্ষার; যার কথা আগে কেউ আমাদের বলেনি, আমরাও কাউকে বলতে পারিনি।

এ বই যদি সেই কাজের সামান্য অংশও করতে পারে, তাহলেই আমাদের শ্রম সার্থক বলে মনে করবো।

বিন্দুর এ আয়োজনে যে লেখকগণ সাড়া দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। বাঙলা ভাষায় যে-ক’জন অনুবাদকের হাত ধরে চার্লস বুকোস্কি প্রবেশ করেছিলেন, তাদের সবার প্রতি আমরা উত্তরপ্রজন্ম কৃতজ্ঞ।

যারা বইটি প্রকাশে নানাভাবে ভূমিকা রেখেছেন, কাউকে আলাদাভাবে নাম উল্লেখ করে চিহ্নিত করিয়ে দেবার ঝুঁকি নিচ্ছি না। বিন্দুর সাথে  বুকোস্কির নাম যুক্ত হয়ে বাঙলায় জন্ম নিলো যে প্রলয় তা থেকে সকলে নিরাপদ থাকুক।

সবার প্রতি আন্তরিক ভালোবাসা।

সাম্য রাইয়ান
কুড়িগ্রাম, বাঙলাদেশ৷


‘চার্লস বুকোস্কি’ বইয়ের সূচি

সাক্ষাৎকার, নির্বাচিত উক্তি

• চার্লস বুকোস্কির সাক্ষাৎকার
শন পেন— ভাষান্তর: ঋতো আহমেদ

• নির্বাচিত উক্তি
চার্লস বুকোস্কি- ভাষান্তর: সুশান্ত বর্মণ

চার্লস বুকোস্কির ইশতেহার

• আমাদের নিজস্ব সমালোচকদের জন্য আহ্বান
• শ্বাস-প্রশ্বাসের গণিত আর উপায় নিয়ে
ভাষান্তর: রথো রাফি

চার্লস বুকোস্কির গল্প

• শহরের সবচেয়ে সুন্দরী নারী
• পৃথিবীতে আর আমার মাঝে যত গুয়া মারা
• মৃতরা যেভাবে ভালোবাসে
• বাপের মৃত্যু
ভাষান্তর: রথো রাফি

চার্লস বুকোস্কির কবিতা

ভাষান্তর: দীপশেখর চক্রবর্তী
ভাষান্তর: বদরুজ্জামান আলমগীর
ভাষান্তর: অসীম নন্দন
ভাষান্তর: আহসানুল করিম
ভাষান্তর: নীলম সামন্ত
ভাষান্তর: অনিন্দ্য সান্যাল
ভাষান্তর: অভিজিৎ পালচৌধুরী
ভাষান্তর: সাগ্নিক দাস
ভাষান্তর: সৌরভ মজুমদার
ভাষান্তর: মেহেদি হাসান তন্ময়
ভাষান্তর: রথো রাফি

পর্যালোচনা

চার্লস বুকোস্কি: আমেরিকান ড্রিমের উল্টোরথ
সাম্য রাইয়ান

লুম্পেনের শৌর্য: চার্লস বুকোস্কির কবিতা
সব্যসাচী মজুমদার

চেষ্টা করো না, অপেক্ষা করো: বুকোস্কির সাহিত্য সংগ্রাম
রথো রাফি

নারী, যৌনতা এবং পৌরুষের মুখোশ: চার্লস বুকোস্কির মনস্তত্ত্ব
নাহার তৃণা

বুকোস্কির বিড়াল
সব্যসাচী রায়

বিংশ শতাব্দীর বিট কয়েন
ফারিহা নূর

বুকোস্কি কী পড়তেন?
আহসানুল করিম

ডার্টি রিয়ালিজম ও চার্লস বুকোস্কি: সাহিত্যের প্রান্তবর্তী সত্যকথন
নিশীথ ষড়ংগী

চার্লস বুকোস্কির লেখায় যৌনতা: নগ্ন বাস্তবতার সৌন্দর্য ও বিতর্ক
সিয়াম আল জাকি

বুকোস্কি পাঠ: বাংলায় 'ডার্টি রিয়ালিজম'-এর এক সম্ভাব্য বিকাশ ও সমসাময়িক সমাজ-সাহিত্যের প্রতিবিম্ব
মৃণাল পাল

বুকোস্কি ও সর্বহারার ভবিষ্যৎ
তামিম রেজা

চার্লস বুকোস্কি: ভাষাপুল ডিঙিয়ে হেঁটে যান নদী, নারী ও স্বরচিত নরকের দিকে
সুবীর সরকার

চার্লস বুকোস্কি: এক পথচারী স্রষ্টা
সুতপা ব্যানার্জী

হেনরি চার্লস বুকোস্কির লেখালিখি ও আমাদের অন্ধকারের মুখোশ
প্রদীপ চক্রবর্তী

চার্লস বুকোস্কি ও তাঁর আত্মজৈবনিক বাস্তবতা
মাসুদুল হক

চার্লস বুকোস্কি: সাধারণ মানুষের জীবনের অসাধারণ ভাষ্যকার
চঞ্চল নাঈম

মুক্তগদ্য

ব্লু বার্ড বুকোস্কি
সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ

রেস ট্রাকের মাতাল ঘোড়া ও বুকোস্কির ১১৫ ডলারের নিরাময়শালা
নিমাই জানা

ডার্টি রিয়েলিজমের আরো গল্প

ক্যাথেড্রাল
রেইমন্ড কার্ভার— ভাষান্তর: রথো রাফি

কমিউনিস্ট
রিচার্ড ফোর্ড— ভাষান্তর: রথো রাফি

জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি

জীবনপঞ্জি
গ্রন্থপঞ্জি

প্রিন্টার্স লাইন

চার্লস বুকোস্কি
কবিতা, গদ্য, সাক্ষাৎকার, ইশতেহার ও পর্যালোচনা

সম্পাদনা: সাম্য রাইয়ান

প্রথম প্রকাশ: আগস্ট, ২০২৬
প্রকাশক: মাহ্দী আনাম, ঘাসফুল
ন্যাশনাল মার্কেট (তৃতীয় তলা), বাংলাবাজার, ঢাকা ১১০০
প্রচ্ছদ: আহমাদ দারবিশ
সম্পাদকের ছবি: সুরজিৎ ধর
অক্ষর বিন্যাস: বাঙ্ময়, কুড়িগ্রাম
মুদ্রণ: আল-কাদের অফসেট প্রিন্টার্স
৪৮/৩ জাস্টিস লালমোহন দাস লেন, সূত্রাপুর, ঢাকা ১১০০

মূল্য: ৭০০ টাকা

Charles Bukowski
Edited and collected by Sammo Raian
Published by Mahdi Anam of Ghasful
National Market (3rd floor), Banglabazar, Dhaka 1100
Cover Designed by Ahmad Darwish
Price: 700.00 only             US $ 6

ISBN: 978-984-8746-46-2

কিনতে কল করুন: 01310174639 (whatsapp only)


মন্তব্য

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু উপন্যাস ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প গিন্সবার্গ চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,68,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,13,ঋত্বিক-ঘটক,6,কবিতা,350,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,87,গিন্সবার্গ,2,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,8,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,24,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,194,প্রিন্ট সংখ্যা,5,বই,5,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,26,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: চার্লস বুকোস্কি (বিন্দুর বই)
চার্লস বুকোস্কি (বিন্দুর বই)
চার্লস বুকোস্কির কবিতা, গল্প, ইশতেহার, সাক্ষাৎকার ও উক্তির অনুবাদ এবং বুকোস্কির সাহিত্য পর্যালোচনা নিয়ে পূর্ণাঙ্গ বই৷ বুকোস্কিকে জানতে সহায়ক বই৷
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2fH__G7bsRfuhS1BwJ_VuIn9eTlqgHI925CAMoEJBc8LPlvBQXOZV5R17rcyBJUqU-runoj76UOBrauw_t9kXFZKLEqeyVdp7VZPY8Cpzjv00dV12luOa-gvcFMrrFKHb-yEPD4Yn4mhsOhUMW_qYysV1IGk0H2_dtra17O2ZM0v_J62KzaKYTDsNPd0/s1600/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2fH__G7bsRfuhS1BwJ_VuIn9eTlqgHI925CAMoEJBc8LPlvBQXOZV5R17rcyBJUqU-runoj76UOBrauw_t9kXFZKLEqeyVdp7VZPY8Cpzjv00dV12luOa-gvcFMrrFKHb-yEPD4Yn4mhsOhUMW_qYysV1IGk0H2_dtra17O2ZM0v_J62KzaKYTDsNPd0/s72-c/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%B8%20%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4.jpg
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/09/charles-bukowski-book.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/09/charles-bukowski-book.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy