স্খলন
ভোরের আলো আর আমার নিঃশব্দ প্রতিবাদ, কোথাও
স্তাবকের মতো আমার মতামত রুদ্ধ করে
ঘর ভর্তি ছড়িয়ে থাকা সংসারে,
আনাচে কানাচে শোক - ক্রোধ - অভিমান
অজান্তেই কেমন যেন বাসা করে নেয় উইপোকার মতো...
এবং
অস্তগামী সূর্যের আলো এসে পড়ছে আমাদের কড়ি বর্গায়।
পুরোনো পলেস্তারা খসে পড়ছে সময়ের সঙ্গে
স্খলন ক্রমশ বাড়ছে... বাড়ছে ক্রমাগত
সংশয়
আমি কি জানতাম না আমার পরিচয়
তোমার পরিচয়,
আমার কথা, তোমার কথা।
তবুও কেন রোজ রাতে শোবার ঘরের টেবিলে
জায়গা করে নিলো ঘুমের ওষুধ...
নীরবতা
তোমার আমার
সেইসব অনিশ্চিত দিন যাপন অসম্পূর্ণ ছবির মতো,
অনুযোগ অভিমান সারা বসন্ত কাল জুড়ে,
মৌখিক কিছু স্পষ্ট বর্ণমালায় লিখে রাখি জীবন কোলাজ
স্নায়ু প্রশমিত হয় আর উদ্বেগ বাড়ে প্রশ্নের...
যার কোনো উত্তর আমার জানা নেই।
জান্নাত
জড়া ব্যাধি মৃত্যু
অনন্ত পর্বের দহন কাল মিটে গেলে
আমি তুমি ফুলের বাগান বানাই...
প্রেম এবং মৃত্যু
উল্লাস নয়।
প্রিয় ছিল গোপনীয়তা।
যেমন প্রেম আর মৃত্যু আমাদের প্রিয়।
যোগ-বিয়োগ পর্ব
▮ ধীমান ব্রহ্মচারী
▮ ধীমান ব্রহ্মচারী




সুন্দর কবিতাগুলো,
উত্তরমুছুনভালো লেগেছে।
উত্তরমুছুন