.header-button .inner > span { font-size: 18px !important; } .header-button .inner i.fa { font-size: 40px !important; } .comment-form-message { background-color: #f4f4f4 !important; font-size: 14px !important; }

$type=ticker$count=12$cols=4$cate=0$sn=0$show=post

সব্যসাচী রায়ের একগুচ্ছ কবিতা

সব্যসাচী রায়ের একগুচ্ছ কবিতা

যে চামড়া ইস্তফা দিতে ভালোবাসে

প্রতি বছর শীতকাল আমার কাঁধের ওপর পাঠিয়ে দেয় ইস্তফাপত্র।
আমি চামড়ার ওপর থেকে আরেকটা খোলস টেনে হিঁচড়ে তুলি—
যেটা কদিন আগেও কসম খেয়ে বলেছিল ওটা নাকি আমারই নাম।
বাতিল হয়ে যাওয়া মুখগুলো 
পুরনো সফটওয়্যারের মতো স্তূপ হয়ে জমে থাকে—
তবুও তাদের বিশ্বাস,
তারাই নাকি লেটেস্ট আপডেট।
এরই মধ্যে,
ফুটপাথের কংক্রিট চিরে একটা আগাছা মাথা চাড়া দিয়ে ওঠে
কোনো ভাষণ না দিয়েই।

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে ডায়রিতে নোট নিই।


উত্তরের পাড়া

যে কটা প্রশ্ন আমি স্রেফ এড়িয়ে গিয়েছিলাম,
সেগুলো আমার বুকের ভেতর
মুদির দোকান খুলে বসল।
তারা বিক্রি করছিল:
একটা ভাঙা কম্পাস,
আধখানা মরা হাসি,
আর তিন গ্রাম ধার করা সাহস।
উত্তর? স্টক আউট।
যা হয় আর কি।

সন্ধে নামার মুখে
আমার পালসটা হয়ে উঠল অসমাপ্ত ফ্লাইওভার,
যেটার ওপর দিয়ে রোজ এমন সব মানুষ হেঁটে যায়
যারা কোনোদিন নিচের দিকে তাকিয়ে দেখেনি।


খতিয়ান

সকাল। না—
তারও আগে একটি আঙুল
কালির ভেতর থেকে উঠে এসে 
কপালে লিখে দিল
অসমাপ্ত।
নীরবতা আজকাল ঘর বদলায়।
জুতোর ফিতে খুলে রেখে 
প্রশ্নদের অনাহারে পাঠায়।
চায়ের ভাঙা ভাঁড়ে
একটি জোনাকি
নিজের ক্ষুদ্র রাষ্ট্র চালায়।
আয়না—পেশায় সীমান্ত।
আমি নদীর কাছে চাইলাম পরিচয়পত্র।
নদী পাড় ভেঙে দিল।


টুকটাক মেরামতের সংসার

মা খুব যত্ন করে 
জীবনের ফুটো আর গর্তগুলো জমাত।
আর বাবা বিশ্বাস করত, 
ছিঁড়ে যাওয়া প্রতিটা সুতো।

আমি বড় হলাম
একটা আলগা সুতোর মতো, 
শুধু অন্যের দরকারে লাগার রিহার্সাল দিয়ে,
আর গাঁজাখুরি স্বপ্ন দেখে—
এমন একটা কাঁথা বানাব, যা দেখে শীতকালেরও 
লজ্জায় মরে যেতে ইচ্ছে করবে।

লোকটা রোজ ভোরে বাড়ি ফিরত,
তার বুকে আত্মবিশ্বাসের বদলে থাকত 
চটকলের জং আর কারখানার বিষ।

আর প্রেম? 
ওই ব্যাটা এক হতচ্ছাড়া মেকানিক,
ভাঙা ছুঁচগুলোতে সমানে তেল মাখিয়ে গেল সারা জীবন,
যেন ওই মরচে-ধরা লোহা 
কোনোদিন নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে!


এঁটো হাতের বই

বইগুলোকে কলেজ স্ট্রিটের এটিএম মেশিন ভাবা কবেই ছেড়ে দিয়েছি।
এখন তেরছা ভাবে ঢুকি,
ঠিক যেন নোনাধরা ইটের খাঁজের শ্যাওলা—
কোনো সিভি লাগে না, পারমিশনের গুষ্টি কিলাই।

মগজ বাড়ে বড্ড দেরিতে, পায়ে কাদা মাখা জুতো,
মাথার ভেতরে আঁতেল লাইব্রেরিয়ানটাকে 
দাঁত কেলিয়ে হাসে।

ছাদের টবে টমেটো গাছ ছাঁটা ওই আধপাগলা প্রতিবেশী
অনন্তকাল নিয়ে যা বোঝায়, 
ফুটনোট খাওয়া উইপোকাদের সে মুরোদ নেই।

মানে খোঁজা কোনো ডেস্টিনেশন নয় গুরু।
এটা শিয়ালদার ওই পাঁপড়ি-ওঠা নেড়ি কুত্তার মতো,
পিছু পিছু বাড়ি অব্দি আসবে
কোনো চুক্তিপত্রে সই না করেই, স্রেফ 
তোমার হাড়গোড় চিবোবে বলে।

এঁটো হাতের বই ও অন্যান্য কবিতা
 সব্যসাচী রায়



মন্তব্য

BLOGGER: 1
  1. জীবন থেকে উঠে আসা প্রতিটা কবিতাই মন ও মস্তিষ্ক ছুঁয়ে গেল।

    উত্তরমুছুন
মন্তব্য করার পূর্বে মন্তব্যর নীতিমালা পাঠ করুন।

অনুবাদ আত্মজীবনী আর্ট-গ্যালারী আলোকচিত্র ই-বুক ইচক দুয়েন্দে ইশতেহার উৎপলকুমার বসু উপন্যাস ঋত্বিক-ঘটক কবিতা কবিতায় কুড়িগ্রাম কর্মকাণ্ড কার্ল মার্ক্স গল্প গিন্সবার্গ চার্লস বুকাওস্কি ছড়া জার্নাল জীবনী দশকথা দিনলিপি পাণ্ডুলিপি পুনঃপ্রকাশ পোয়েটিক ফিকশন প্রতিবাদ প্রতিষ্ঠানবিরোধিতা প্রবন্ধ প্রিন্ট সংখ্যা বই বর্ষা সংখ্যা বসন্ত বিক্রয়বিভাগ বিবিধ বিবৃতি বিশেষ বুলেটিন বৈশাখ ভাষা-সিরিজ ভিডিও মাসুমুল আলম মুক্তগদ্য মে দিবস যুগপূর্তি রিভিউ লকডাউন শম্ভু রক্ষিত শাহেদ শাফায়েত শিশুতোষ সন্দীপ দত্ত সম্পাদকীয় সাক্ষাৎকার সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ রিয়াজুর রশীদ সৈয়দ সাখাওয়াৎ স্মৃতিকথা হেমন্ত
নাম

অনুবাদ,69,আত্মজীবনী,27,আর্ট-গ্যালারী,2,আলোকচিত্র,1,ই-বুক,7,ইচক দুয়েন্দে,23,ইশতেহার,2,উৎপলকুমার বসু,26,উপন্যাস,18,ঋত্বিক-ঘটক,6,কবিতা,353,কবিতায় কুড়িগ্রাম,7,কর্মকাণ্ড,18,কার্ল মার্ক্স,1,গল্প,88,গিন্সবার্গ,3,চার্লস বুকাওস্কি,40,ছড়া,1,জার্নাল,9,জীবনী,7,দশকথা,25,দিনলিপি,1,পাণ্ডুলিপি,11,পুনঃপ্রকাশ,24,পোয়েটিক ফিকশন,1,প্রতিবাদ,1,প্রতিষ্ঠানবিরোধিতা,4,প্রবন্ধ,200,প্রিন্ট সংখ্যা,5,বই,5,বর্ষা সংখ্যা,1,বসন্ত,15,বিক্রয়বিভাগ,21,বিবিধ,3,বিবৃতি,1,বিশেষ,26,বুলেটিন,4,বৈশাখ,1,ভাষা-সিরিজ,5,ভিডিও,1,মাসুমুল আলম,35,মুক্তগদ্য,47,মে দিবস,1,যুগপূর্তি,6,রিভিউ,5,লকডাউন,2,শম্ভু রক্ষিত,2,শাহেদ শাফায়েত,25,শিশুতোষ,1,সন্দীপ দত্ত,14,সম্পাদকীয়,20,সাক্ষাৎকার,26,সৈয়দ ওয়ালীউল্লাহ,18,সৈয়দ রিয়াজুর রশীদ,55,সৈয়দ সাখাওয়াৎ,33,স্মৃতিকথা,15,হেমন্ত,1,
ltr
item
বিন্দু | লিটল ম্যাগাজিন: সব্যসাচী রায়ের একগুচ্ছ কবিতা
সব্যসাচী রায়ের একগুচ্ছ কবিতা
সব্যসাচী রায়ের একগুচ্ছ কবিতায় স্মৃতি, আত্মপরিচয়, শহর, শ্রম, প্রেম ও জীবনের ভাঙাচোরা বাস্তবতা উঠে এসেছে তীক্ষ্ণ কাব্যভাষায়।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHFxZPHgX9V9oq-JjT01qKfpgleqV8CG3UU-sMaNlLWpDDFy5wb0cYaZCBd3rLs0WbO_sHx5QUNJ24Qutqk68g0n-2t3v9_tDz3g3CRIoYZ4xOf5cH105fg-RurhyphenhyphenMhzPoNVS2MYy0rQffJ3MK5BfgB08a42gs7HhAr9UZ4Dq5qCaVh3bIsk7cHBBRwU/s1600/%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E2%80%A2%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtHFxZPHgX9V9oq-JjT01qKfpgleqV8CG3UU-sMaNlLWpDDFy5wb0cYaZCBd3rLs0WbO_sHx5QUNJ24Qutqk68g0n-2t3v9_tDz3g3CRIoYZ4xOf5cH105fg-RurhyphenhyphenMhzPoNVS2MYy0rQffJ3MK5BfgB08a42gs7HhAr9UZ4Dq5qCaVh3bIsk7cHBBRwU/s72-c/%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%20%E2%80%A2%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%20%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97.png
বিন্দু | লিটল ম্যাগাজিন
https://www.bindumag.com/2026/09/sabyasachi-roy-poems.html
https://www.bindumag.com/
https://www.bindumag.com/
https://www.bindumag.com/2026/09/sabyasachi-roy-poems.html
true
121332834233322352
UTF-8
Loaded All Posts Not found any posts আরো Readmore উত্তর Cancel reply মুছুন By নী PAGES POSTS আরো এই লেখাগুলিও পড়ুন... বিষয় ARCHIVE SEARCH সব লেখা কোন রচনায় খুঁজে পাওয়া গেল না নীড় Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy